নিজস্ব প্রতিনিধি , কারাকাস - ভয়াবহ ভূমিকম্পের ৮ দিন পর জীবিত উদ্ধার হলেন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভেনেজুয়েলায়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম হারনান আলবার্তা গিল ফ্লোরেস (৪৩)। প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও প্রাণে বেঁচে যান তিনি। দীর্ঘ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর তাঁকে নিরাপদে বের করে আনেন উদ্ধারকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে চর্চা শুরু হয়েছে।
গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল যথাক্রমে ৭.২ ও ৭.৫। এই বিপর্যয়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এই ভূমিকম্পেই একটি বড় শপিং মল ভেঙে পড়ে। সেই সময় মলের ভিতরেই ছিলেন হারনান। কিছু বোঝার আগেই ধসে পড়া কংক্রিট ও লোহার কাঠামোর নিচে আটকে যান তিনি। বিশাল ধসে পড়া ওই শপিং মলের ধ্বংসাবশেষের নিচেই টানা ৮ দিন কাটাতে হয় তাঁকে।
পরিস্থিতি উদ্ধারকারীদের জন্যও সহজ ছিল না। ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়। ফলে ধ্বংসস্তূপের ভিতরে অভিযান চালানো আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পাশাপাশি কয়েক দিন ধরে টানা বৃষ্টিও চলছিল। তবুও অভিযান বন্ধ করেননি উদ্ধারকর্মীরা। ধাপে ধাপে ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য জীবিতদের খোঁজ চালানো হয়। শেষ পর্যন্ত প্রায় ১০০ ঘণ্টার চেষ্টার পর হারনানের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয় দলটি। তারপর সতর্কতার সঙ্গে তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
এরপর দ্রুত তাঁকে স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। উদ্ধার অভিযানের একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ধুলোয় ঢাকা অবস্থায় অক্সিজেন মাস্ক পরে রয়েছেন হারনান। তাঁকে ঘিরে রয়েছেন হেলমেট পরা উদ্ধারকর্মীরা। অ্যাম্বুল্যান্সে তোলার সময় উপস্থিত উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
রেড ক্রসের কোস্টারিকান উদ্ধারকর্মী মিনিয়ার কোলাডো সাংবাদিকদের বলেন, 'আমরা যখন তাঁকে খুঁজে পাই, তখন তিনি আমাদের একটি অদ্ভুত অনুরোধ করেন। তিনি বলেন, তাঁর স্ত্রীকে যেন সঙ্গে সঙ্গে কিছু জানানো না হয়। কারণ শেষ পর্যন্ত তিনি বাঁচবেন কি না, তা নিয়ে তিনি নিজেও নিশ্চিত ছিলেন না। আমরা কোনও অবস্থাতেই তাঁকে সেখানে ফেলে আসতাম না। যত সময় লাগুক, তাঁকে উদ্ধার করার লক্ষ্য নিয়েই আমরা কাজ চালিয়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত সেই প্রচেষ্টাই সফল হয়েছে'।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের