নিজস্ব প্রতিনিধি , রাঁচি - অফিস থেকে কিছু সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ বরখাস্ত হয়েছিল কর্মী। সেই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে সামনে এল এক ব্যতিক্রমী ঘটনা। পরে বিষয়টি আদালতে পৌঁছয়। কয়েক বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ঝাড়খণ্ড হাই কোর্ট।
রঞ্জিতকুমার হিমাংশু নামে ওই ব্যক্তি বোকারো জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থায় কাজ করতেন। সেখানে তিনি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। ২০০৫ সাল থেকে তিনি কর্মরত ছিলেন। ২০২২ সালের মার্চ মাসে তাঁর বিরুদ্ধে অফিসের কিছু সামগ্রী সরানোর অভিযোগ ওঠে। এরপর সংস্থার পক্ষ থেকে তাঁকে শোকজ নোটিস পাঠানো হয়।
রঞ্জিতের দাবি, ওই নোটিসে নির্দিষ্ট কোনও জিনিসের নাম উল্লেখ করা হয়নি। ঠিক কোন সামগ্রী নেওয়ার নালিশ রয়েছে, তা স্পষ্ট ছিল না। যদিও পরে তিনি নিজের ভুল স্বীকার করেন। অফিসে পড়ে থাকা কিছু চা-পাতা ও বিস্কুট বাড়িতে নিয়ে গিয়েছিলেন বলে জানান। পরবর্তীতে সেই জিনিস তিনি ফেরতও দেন। তবুও ২০২২ সালের মে মাসে তাঁকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন। নিজের বরখাস্তের সিদ্ধান্তকে তিনি সেখানে চ্যালেঞ্জ করেন।
মামলার শুনানিতে আদালত পুরো বিষয়টি খতিয়ে দেখে। বিচারপতির পর্যবেক্ষণ, দীর্ঘ ১৭ বছর কাজ করার পর এমন একটি ঘটনার জন্য চাকরি কেড়ে নেওয়া ঠিক হয়নি। এটি অত্যন্ত কঠোর পদক্ষেপ। বিচারপতিরা জানান, অভিযোগের সঙ্গে প্রদত্ত শাস্তির কোনও সামঞ্জস্য নেই। আদালতের মতে, এত সামান্য ভুলের জন্য বরখাস্ত করা ন্যায্য সিদ্ধান্ত হতে পারে না। সেই কারণেই সংশ্লিষ্ট সংস্থাকে ওই কর্মীকে পুনরায় কাজে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
আদালত আরও জানায়, আগামী ১০ জুলাইয়ের মধ্যে রঞ্জিতকুমার হিমাংশুকে কাজে ফেরাতে হবে। এছাড়া তাঁর বকেয়া বেতনের ৫০ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ওই অর্থ পরিশোধ করতে হবে। এই রায়ের পর স্বস্তি ফিরেছে কর্মীর পরিবারে। দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে চাকরি ফিরে পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পরিবারের সদস্যরাও।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের