নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। এরই মধ্যে নতুন একটি রাজনৈতিক আলোচনা শুরু হলো। দীর্ঘ ২২ বছর পর দেশে ফের উপপ্রধানমন্ত্রী নিয়োগ করা হতে পারে। নানা মহলে এখন এই নিয়ে জোর গুঞ্জন চলছে। যদিও সরকারিভাবে কিছুই জানানো হয়নি। তবুও সম্ভাব্য কয়েকটি নাম ইতিমধ্যেই চর্চার বিষয়ে পরিণত হয়েছে।
সম্প্রতি তৃতীয় মোদি সরকারের ২ বছর পূর্ণ হয়েছে। বিজেপির অতীতের ধারা অনুযায়ী, প্রধানমন্ত্রীর মেয়াদের দ্বিতীয় বছরের পর মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়। রাজনৈতিক মহলের একাংশের দাবি তেমনই। একই সময়ে দলের সাংগঠনিক স্তরেও কিছু বদলের সম্ভাবনা তৈরি হয়েছে।কয়েক মাস আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন নীতীন নবীন। তবে এখনও পর্যন্ত তাঁর পূর্ণাঙ্গ সাংগঠনিক টিম গঠন করা হয়নি।
ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও দলের সংগঠন- দুই ক্ষেত্রেই একসঙ্গে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রের দাবি, মন্ত্রিসভার কিছু সদস্যকে সংগঠনের দায়িত্ব দেওয়া হতে পারে। আবার সংগঠন থেকে কয়েকজন নেতাকে মন্ত্রী হিসেবেও আনা হতে পারে। নতুন মুখদের সুযোগ দেওয়ার পাশাপাশি কিছু প্রবীণ নেতাকে দায়িত্বমুক্ত করার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে ৭ থেকে ৮ জন নতুন সাংসদ মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। এই নিয়ে জোর জল্পনা চলছে।
এই সম্ভাব্য রদবদলের মাঝেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে উপপ্রধানমন্ত্রীর পদ নিয়ে। ভারতে এই পদটি সাংবিধানিক নয়। তবে অতীতে রাজনৈতিক ভারসাম্য রক্ষা বা গুরুত্বপূর্ণ নেতাদের বিশেষ মর্যাদা দিতে এই পদ ব্যবহার করা হয়েছে।স্বাধীনতার পর দেশে মোট ৭ জন উপপ্রধানমন্ত্রী হয়েছেন। তাঁদের মধ্যে শেষ ছিলেন লালকৃষ্ণ আডবাণী। ২০০৪ সাল পর্যন্ত তিনি তৎকালীন এনডিএ সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এরপর মনমোহন সিং-এর ১০ বছরের শাসনকাল কেটেছে। নরেন্দ্র মোদিও ১২ বছর ধরে প্রধানমন্ত্রিত্ব করছেন। এই দীর্ঘ সময়ে এই পদে কাউকে দেখা যায়নি। সেই কারণেই নতুন করে উপপ্রধানমন্ত্রী নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এই নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই পদের জন্য অন্তত দু'টি নাম নিয়ে আলোচনা চলছে। প্রথম নামটি অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রিসভা ও বিজেপি সংগঠনে তাঁর প্রভাব নিয়ে আলাদা করে বলার প্রয়োজন নেই।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে দলের সাফল্যের পর তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে আলোচনায় রয়েছে নীতীশ কুমারের নামও। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যসভার সাংসদ হিসেবে রয়েছেন। জেডিইউ-র একাধিক নেতা প্রকাশ্যেই তাঁকে উপপ্রধানমন্ত্রী করার দাবি তুলেছেন। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তেমন কোনও ইঙ্গিতও সামনে আসেনি।
যদিও বিজেপি বা কেন্দ্রীয় সরকারের কোনও শীর্ষ নেতা এই জল্পনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। ফলে আদৌ উপপ্রধানমন্ত্রীর পদ ফিরবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে মন্ত্রিসভা রদবদল ঘিরে রাজনৈতিক মহলে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার কেন্দ্রে আপাতত এই জল্পনাই রয়েছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের