নিজস্ব প্রতিনিধি , লখনউ - সাতসকালে বিস্ফোরণে প্রাণ হারালেন ৫ জন। আহত আরও কয়েক জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের কৌশাম্বীতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ।
গত ২৬ জুন ভোর সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। কানপুর থেকে প্রতাপগড়ের দিকে যাচ্ছিল এলপিজি বোঝাই একটি ট্যাঙ্কার। কৌশাম্বীর একটি টোল প্লাজার কাছে পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এরপর ট্যাঙ্কারটি টোল বুথে ধাক্কা মারে। সংঘর্ষের পরই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ট্যাঙ্কার থেকে গ্যাস ছড়িয়ে পড়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে যায়। স্থানীয়দের দাবি, আগুনের শিখা ও ধোঁয়া প্রায় ২ কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল। ঘটনার একটি ভিডিওও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্যাঙ্কার চালক ধর্মেন্দ্র দুবে ও টোল প্লাজার কর্মী অলোক সিংয়ের। ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও কয়েক জন গুরুতর দগ্ধ হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।
এই বিস্ফোরণের জেরে টোল প্লাজার ব্যাপক ক্ষতি হয়। টোলের কাছে দাঁড়িয়ে থাকা অন্তত ১৬টি মোটরসাইকেল ও ২টি গাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে টোল প্লাজারও। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ট্যাঙ্কারের গতি, যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের