নিজস্ব প্রতিনিধি , দিল্লি - হোয়াটসঅ্যাপের নতুন 'ইউজারনেম' ফিচারকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্ভাব্য সাইবার জালিয়াতি ও ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই মেটার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। নোটিসের জবাবে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মার্ক জুকারবার্গের সংস্থা।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে 'ইউজারনেম' ফিচার চালুর পরিকল্পনার কথা সামনে আসে। এই ব্যবস্থার মাধ্যমে ফোন নম্বর প্রকাশ না করেও ব্যবহারকারীরা চ্যাট করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ শুরু করতে ফোন নম্বর প্রয়োজন হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীরা ব্যক্তিগত নম্বর শেয়ার করতে চান না। সেই বিষয়টি মাথায় রেখেই নতুন ফিচার আনার পরিকল্পনা করেছে সংস্থা। তবে কেন্দ্রের আশঙ্কা, এই ব্যবস্থার সুযোগ নিয়ে ভুয়ো পরিচয়ে প্রতারণার ঘটনা বাড়তে পারে। গ্রাহকদের তথ্যের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। সেই কারণেই মেটাকে নোটিস পাঠানো হয়।
বৃহস্পতিবার ওই নোটিসের জবাবে মেটা জানায়, ফিচারটি এখনও বিশ্বের কোথাও চালু হয়নি। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই এটি আনা হবে। সংস্থার দাবি, চলতি বছরের শেষের দিকে ধাপে ধাপে ফিচারটি চালু করার পরিকল্পনা রয়েছে। তার আগে জনপ্রতিনিধি, সরকারি সংস্থা, পরিচিত ব্যক্তিত্ব ও ভেরিফায়েড মেটা অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইউজারনেম সংরক্ষণ করে রাখা হবে। ফলে ওই নামগুলি শুধুমাত্র প্রকৃত মালিকরাই ব্যবহার করতে পারবেন।
মেটার বক্তব্য, আসল ইউজারনেমের সঙ্গে মিল রয়েছে বা বিভ্রান্তি তৈরি করতে পারে, এমন নামগুলিও ব্লক করা হবে। এর ফলে ভুয়ো পরিচয় ব্যবহার করে প্রতারণার সম্ভাবনা অনেকটাই কমবে বলে মনে করছে সংস্থা। একইসঙ্গে একাধিক সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।
হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেন, 'ইউজারনেম ফিচারটি এখনও কোথাও চালু হয়নি। এটি ধাপে ধাপে চালুর পরিকল্পনা রয়েছে। ফিচার চালুর আগে গুরুত্বপূর্ণ ও ভেরিফায়েড অ্যাকাউন্টগুলির সঙ্গে সম্পর্কিত ইউজারনেম সংরক্ষণ করা হবে। পাশাপাশি বিভ্রান্তিকর বা নকল পরিচয় তৈরি করতে পারে এমন ইউজারনেমও অনুমোদন করা হবে না'।
তিনি আরও জানান, 'ইউজারনেম চালু হলেও হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ফোন নম্বর বাধ্যতামূলকই থাকবে। প্রতারণা রোধ ও ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সুরক্ষা ব্যবস্থা কার্যকর করা হবে'।
হাই কোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপে অনীহা শীর্ষ আদালতের, আপাতত জেলের বাইরেই থাকছেন অভিযুক্ত স্ত্রী
কেতন হত্যা মামলায় নতুন মোড়! চেতনের সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের
স্ন্যাপচ্যাটের ভিডিও ঘিরে বাড়ছে রহস্য, সিয়া-চেতনের সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন
৪০ ফুট গভীরে কাজ চলাকালীন ভেঙে পড়ে বিশাল পাথর, আহত আরও ৬ জন
নির্বাচন কমিশনে ঋতব্রত শিবিরের ১০ সদস্যের প্রতিনিধি দল
রাম মন্দিরের প্রণামী কেলেঙ্কারিতে বিস্ফোরক মোড়! কুম্ভমেলার ভিড়েই হয়েছিল সবচেয়ে বড় চুরি
হৃদপিণ্ড-ফুসফুস-মস্তিষ্ক গায়েব! ভেনেজুয়েলা থেকে ফিরল ভারতীয় নাবিকের দেহ
পেট্রোলে ২০% ইথানল! ভালো-মন্দ জানতে আরও এক বছর দেখবে কেন্দ্র
সম্পর্ক স্বাভাবিক হোক! মোদি-শাহবাজকে খোলা চিঠি ভারত-পাকিস্তানের বিশিষ্টজনদের
২ বছরে প্রথমবার স্বস্তি! পেট্রোল-ডিজেলের দাম কমাল দেশের জ্বালানি সংস্থা নায়ার
গ্যাসের দামে বড় স্বস্তি! এক ধাক্কায় সস্তা হল বাণিজ্যিক সিলিন্ডার
কাশ্মীরি পণ্ডিত নার্স সরলা ভাটকে অপহরণ, ধর্ষণ ও খুনের ঘটনায় আদালতে ৭৩৭ পাতার চার্জশিট জমা
অভিযুক্তের পক্ষে লড়াই নিয়ে টানাপোড়েন, সিয়ার দাদার বিরুদ্ধে আইনি পদক্ষেপ এক আইনজীবীর
প্রেমিককে ইশারা নাকি নিজের সুরক্ষা? কেতন হত্যা মামলায় সিয়ার ভূমিকায় নতুন দাবি পুলিশের
প্রণামী দুর্নীতি ঘিরে তোলপাড় অযোধ্যা! চম্পত রাই-সহ ৩ জনকে শহর ছাড়ার আহ্বান বার অ্যাসোসিয়েশনের
এক মাসেই ১০২৮ মৃত্যু, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রবীণরা
ফারুকাবাদের ঐতিহাসিক শিখ ধর্মস্থল ভেঙে ফেলার অভিযোগ ঘিরে উত্তেজনা পাকিস্তানে
হৃদপিণ্ড-ফুসফুস-মস্তিষ্ক গায়েব! ভেনেজুয়েলা থেকে ফিরল ভারতীয় নাবিকের দেহ
সম্পর্ক স্বাভাবিক হোক! মোদি-শাহবাজকে খোলা চিঠি ভারত-পাকিস্তানের বিশিষ্টজনদের
জলবণ্টন চুক্তি কার্যকর না হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের