নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - ‘হ্যালো মমতা দিদি, শুনতে পাচ্ছেন? বক্তব্য ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মিরিকের গোপালধারায় ‘হর ঘর জল’ প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। জলের কলে মুখ লাগিয়ে তার এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
সূত্রের খবর, ৪ অক্টোবরের রাতের বৃষ্টিতে কার্যত দুর্বিসহ অবস্থা উত্তরবঙ্গের। চারিদিক জলমগ্ন অবস্থা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই বিজেপি জল নিয়ে শাসক - বিরোধী রাজনৈতিক তরজা শুরু। সম্প্রতি সমাজ মাধ্যমে রাজু বিস্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে একটি জলের কলে মুখ লাগিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলতে শোনা গেছে, ' হ্যালো মমতা দিদি, শুনতে পাচ্ছেন?এটা হর ঘর জল প্রকল্পের কল। এই কলে জল আসে না, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?' তার এই কটাক্ষপূর্ণ মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে হুলস্থুল পড়ে যায়।
বিজেপি নেতা অমিত মালব্যও এই ভিডিও শেয়ার করে ‘হর ঘর জল’ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলেন। এই ভিডিও প্রসঙ্গে রাজু বিস্ত নিজে বলেন, ' গ্রামীণ এলাকায় ‘হর ঘর জল’-এর জন্য কেন্দ্রীয় সরকার বিপুল অর্থ দিয়েছে। কিন্তু সেই অর্থ বইয়ে গেলেও, গ্রামে মানুষ এক ফোঁটা জল পাননি।' সাংসদ আরও জানান, তিনি বিষয়টি নিয়ে একাধিকবার রাজ্য প্রশাসনকে চিঠি দিয়েছেন, কিন্তু কোনও উত্তর পাননি।
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের