নিজস্ব প্রতিনিধি, দিল্লি - যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে আপাতত ব্যাহত তেল সরবরাহ। হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দিয়েছে তেহরান। এই আবহে হরমুজ প্রণালীতে ভয়াবহ হামলার সম্মুখীন হয় ভারতগামী থাইল্যান্ডের জাহাজ। উদ্ধার করা হয় ২০ জনকে। ৩ জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আগেই ২ ভারতীয়র মৃত্যুর খবর নিশ্চিত করেছিল বিদেশমন্ত্রক। এবার আরও ১ জনের মৃত্যুর খবর জানাল কেন্দ্র।
শুক্রবার নৌ পরিবহন মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কে সিনহা জানিয়েছেন, “মোদি সরকার প্রণালীর ভিতরে ও আশপাশে চলাচলকারী ভারতীয় জাহাজগুলির উপর সর্বক্ষণ নজরদারি বজায় রেখেছে। আজ হরমুজ প্রণালী থেকে ভারতীয় পতাকা বহনকারী একটি জাহাজ যাত্রা শুরু করেছে। জাহাজটি ভারতে আসছে না। তা আফ্রিকা যাচ্ছে।“ ভারতীয় নাগরিকদের হতাহতের প্রসঙ্গে তিনি জানান, “উত্তেজনা বৃদ্ধির ফলে ভারতীয় নাগরিকদের হতাহত হওয়ার তিনটি ঘটনার কথা জানা গিয়েছে।“
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর খলিফা বন্দর থেকে গুজরাতের কান্দেলা বন্দরের দিকে রওনা দিয়েছিল একটি পণ্যবাহী জাহাজ। ময়ুরী নারী নামের পণ্যবাহী জাহাজটি থাইল্যান্ডের। জাহাজের মধ্যে ২৩ জন নাবিক ছিলেন। হরমুজ প্রণালী দিয়ে আসার সময় জাহাজে হামলা চালানো হয়। জাহাজ থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। ওমান নেভির তরফে উদ্ধার কাজ শুরু করে।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের