নিজস্ব প্রতিনিধি , নদীয়া - চলছে হরি নাম সংকীর্তন! আর সেই আসরেই হার ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক মহিলা। পরে আরও চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। পাঁচজনই একই চোরচক্রের সদস্য বলে জানা গেছে।
সূত্রের খবর , গ্রামের মন্দিরে কীর্তনের আয়োজন করা হয়েছিল। সেই ভিড়ে সুযোগ কীর্তনের মাঝেই ঢুকে পড়ে পাঁচজন মহিলা চোরের দল। প্রথমে সাধারণ ভক্তদের মতো নাচতে গাইতে শুরু করে তারা। হঠাৎই এক মহিলার গলার সোনার হার টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা এসে তাকে ধরে। এরপরই আরও চারজন সন্দেহজনক অপরিচিত মহিলাকে আটক করা হয়। ক্লাবে আটক করি খবর দেয় পুলিশকে। পরে শান্তিপুর থানার পুলিশ এসে ওই পাঁচজনকে হেফাজতে নিয়ে যায়। অভিযুক্তদের নাম শান্তনা পাশওয়ান, পার্বতী শাও, গীতা দাস, মিনা পান্ডে সহ পূজা ঘোষ।
অভিযোগকারী সুজাতা সাহা জানান ," আমার মতো আরও ৭ জনের হার চুরি করেছে। কীর্তনে গেছিলাম, সোনার হার চুরি করে নিয়েছে, প্রায় দেড় ভরির। চুরি এরাই করেছে, আমরা আমাদের চেন ফেরত চাই। এদের যেন উপযুক্ত শাস্তি হয় প্রত্যেকের ।"
কীর্তনে উপস্থিত শিপ্রা সাহা অভিযোগ জানিয়েছেন ," আমারও চেন চুরি হয়েছে। এদের সাথে আরও একজন লোক ছিলো। পুলিশ এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক নাহলে আমরা কোনো গয়নাই পারবো না। এদের ভয়ে সবসময় গুটিয়ে থাকা সম্ভব নয় ।"
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের