নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে নিরাপত্তা ও নজরদারিতে কড়া বার্তা দিল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ মেনে রাজ্যের পুলিশকর্মীদের কাছে সেই নির্দেশ পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে কলকাতা পুলিশ। রবিবার সেই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন থানায় গিয়ে পুলিশকর্মীদের ব্রিফিং করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ।
ভোটের সময় কীভাবে নজরদারি চালাতে হবে এবং আইনশৃঙ্খলা কীভাবে বজায় রাখতে হবে, সে বিষয়ে পুলিশ-প্রশাসনকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্দেশ থানার প্রতিটি স্তরের পুলিশকর্মীর কাছে পৌঁছে দিতে রবিবার সরাসরি থানায় থানায় পরিদর্শনে যান কমিশনার। এই কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রথমে যান ভাঙড় থানায় এবং পরে হেয়ার স্ট্রিট থানায়। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, 'থানায় এসে পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলছি। ব্রিফিং করছি। কমিশন নির্দেশ দিয়েছে, কী ভাবে ভোট হবে। ছটি লক্ষ্য আছে।'
পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, ' নির্বাচন কমিশন ভোট পরিচালনার জন্য ছটি মূল লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে ভোটকেন্দ্রে কোনও ধরনের হিংসা না হওয়া, ভোটারদের হুমকি না দেওয়া, ছাপ্পা ভোট রোধ করা এবং বুথ জ্যামিং বন্ধ করা। এই নির্দেশ যাতে কার্যকরভাবে পালন করা হয়, তার জন্য প্রতিটি থানাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের