নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা- বাংলাদেশ থেকে আসা হিন্দুদের টার্গেট করে টাকা নেওয়ার অভিযোগ উঠলো বারাসাত জিআরপির বিরুদ্ধে। অভিযোগ, কেউ ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে, কেউ আবার চিকিৎসার জন্য এদেশে এলেও তাঁদের বেআইনিভাবে আটক করে লক্ষ লক্ষ টাকা আদায় করা হতো। এই কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে বারাসাত জিআরপি থানার প্রাক্তন ওসি রুকসানা পারভীনের বিরুদ্ধে।
সূত্রের খবর, শনিবার এই ঘটনাকে ঘিরে বারাসাত স্টেশন চত্বরে বিক্ষোভে সামিল হন হিন্দু মিশনের শতাধিক কর্মী। ''জিআরপিদের বেআইনি অর্থলুট বন্ধ করতে হবে'' এই স্লোগান দিতে দিতে তারা মিছিল করে পৌঁছন বর্তমান ওসি ধর্মেন্দ্র সিং এর কাছে। এরপর তাঁকে ডেপুটেশন জমা দেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে বারাসাত হিন্দু মিশনের রাজ্য সম্পাদক প্রদীপ চ্যাটার্জি জানান ,'' মূলত ধর্মীয় বিদ্বেষ থেকে প্রাক্তন ওসি রীতিমতো ফোন চেক করে বেছে বেছে হিন্দুধর্মীদের সঙ্গে অনাচার করতেন। তিনি দাবি করেন, যেখানে ভারত সরকার সকল ধর্ম জাত নির্বিশেষে মানুষকে ভারতীয় নাগরিকত্ব দিতে সম্মতি জানিয়েছে, সেখানে এখানকার জিআরপির এ বিষয় কোনোরকম হস্তক্ষেপ আমরা মেনে নেবোনা।''

বর্তমান ওসি ধর্মেন্দ্র সিং আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে যেন এই ধরনের অভিযোগ না ওঠে তার জন্য তিনি কড়া নজর রাখবেন। অন্যদিকে, আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এ রকম ঘটনা আবার ঘটলে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের