68c3d892783f3_WhatsApp Image 2025-09-12 at 1.12.47 AM
সেপ্টেম্বর ১২, ২০২৫ দুপুর ০২:১৩ IST

হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ, শ্বশুরবাড়ির দরজায় বৌমার ধর্নায় নজিরবিহীন চাঞ্চল্য চকবাজারে

নিজস্ব প্রতিনিধি , হুগলী - শ্বশুরবাড়ির অন্যায়ের অত্যাচার। প্রতিবাদে সরাসরি হাতে পোস্টার নিয়ে রাস্তায় নেমে এলেন এক গৃহবধূ। এমন দৃশ্য দেখেই চমকে ওঠেন পথচলতি মানুষ। স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে দরজার সামনেই ধর্নায় বসলেন বৌমা সাবিনা ইয়াসমিন।

স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়ার চকবাজারের ২ নম্বর সোনাটুলি এলাকায় বেশ কিছুক্ষণ চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার সন্ধ্যায়। হাতে বড় বড় পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে নিজের শ্বশুরবাড়ির দরজায় বসে রইলেন ওই তরুণী। পাশে ছিলেন বাবা মা ও কয়েকজন আত্মীয়। অভিযোগের ঝড় তুললেন তিনি স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে।

হাতে বিচার চাই পোস্টার নিয়ে বাবা মার সঙ্গে  তরুণী 

সাবিনা জানান, চলতি বছরের জানুয়ারিতে তাঁর বিয়ে হয় নজরুল উদ্দিনের সঙ্গে। কিন্তু পরে তিনি জানতে পারেন, নজরুলের আগেই একটি বিয়ে হয়েছে। সেই সম্পর্ক নিয়ে এখনো কোর্টে মামলা চলছে। তবু সত্যিটা লুকিয়ে বিয়ে করা হয় সাবিনার সঙ্গে। বিয়ের কয়েক মাস পর স্বামী তাঁকে নিয়ে বেঙ্গালুরুতে চলে যান। কিছুদিন সংসার চলার পর হঠাৎ করেই সাবিনাকে তাঁর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে নজরুল আর যোগাযোগ রাখেননি বলে অভিযোগ।

সাবিনা ইয়াসমিন

সাবিনা আরও বলেন, বিয়ের সময় কোনো দেনমোহর বা বড় দাবি ছিল না। কিন্তু পরে শ্বশুরবাড়ির লোকেরা সোনা ও টাকার জন্য চাপ দিতে শুরু করেন। বহুদিন ধরেই শারীরিক ও মানসিক অত্যাচার চলছিল বলে তাঁর অভিযোগ। বুধবার তিনি বাবা মাকে নিয়ে শ্বশুরবাড়ি যান। তখন শাশুড়ি আকলিমা বিবি নাকি তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় সাবিনা ও তাঁর বাবা মা শ্বশুরবাড়ির সামনেই ধর্নায় বসেন। হাতে ছিল “বিচার চাই” লেখা পোস্টার। এলাকাবাসীর ভিড় জমে যায়, শুরু হয় চর্চা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করে। সাবিনা জানান, খুব শীঘ্রই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্বামী ও শ্বশুরবাড়ির সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করবেন।

পরিবারের এক দূরসম্পর্কের আত্মীয় শেখ আনসারের অভিযোগ, “ওই পরিবার অত্যন্ত লোভী। আমাকেও নিজের সম্পত্তি নিয়ে আসতে জোর করা হয়েছিল। বাড়ির দুই ছেলে একাধিকবার অবৈধভাবে বিয়ে করেছে, অথচ কারও সঙ্গেই সংসার করেনি। ছোট ছেলে নাকি ৬- ৭ বছরের ব্যবধানে গোপনে একাধিক বিয়ে করেছে, যা আমরা কেউ জানতাম না।”

শেখ আনসার

তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাবিনার শাশুড়ি। তাঁর দাবি, “সাবিনাই বারবার বিয়ে করেছে। প্রায়ই বাড়িতে অশান্তি করত। এমনকি একসময় ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে বাবা মাকে থেকে আলাদা করার পরিকল্পনাও করেছিল।”

সাবিনার শাশুড়ি আকলিমা বিবি

আরও পড়ুন

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেই রক্ত বিক্রির অভিযোগ ! এসিবির জালে ৩ টেকনিশিয়ান
আগস্ট ২৬, ২০২৬

ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস

রাখির আয়োজন না রণ আয়োজন! বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMC সংঘর্ষে ABVP-র ২ সদস্য হাসপাতালে
আগস্ট ২৬, ২০২৬

রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে

ধূপগুড়িতে অন্যের বউকে নিয়ে লজে ‘লীলাখেলা’! ধরে এনে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

শিকলে বাঁধা তরুণ! মালদহ মেডিকেলে অসহায় সারিকুল, জুতো দিয়ে মারধরের অভিযোগ
আগস্ট ২৬, ২০২৬

৩৫০ বছরের ময়দানপুরে একই গর্ভগৃহে জোড়া কালী ! ভক্তদের বিশ্বাস ‘দেবীর কাছে মানত করলে খালি হাতে ফিরতে হয় না’
আগস্ট ২৬, ২০২৬

রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা

 

৫ বছরেও কাটেনি দুর্ভোগ! খানাখন্দে বেহাল হাসনাবাদ-নোয়াপাড়া রাস্তা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
আগস্ট ২৫, ২০২৬

৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের