নিজস্ব প্রতিনিধি , মালদহ - SIR নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। দিনের পর দিন হেনস্থা করার অভিযোগ উঠেছে সাধারণ মানুষকে। এবার ফের তেমনই চিত্র। মালদহে শুনানিতে ডাক পেলেন এক প্রতিবন্ধী। হামাগুড়ি দিয়ে হাজিরা দিতে গেলেন তিনি। ঘটনায় নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দিলেন প্রতিবন্ধী সহ সাধারণ মানুষ। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহে।
সূত্রের খবর , প্রতিবন্ধী ব্যক্তির নাম নইমুদ্দিন শেখ। বয়স আনুমানিক ৩৯ বছর। বাড়ি গাজলের মহাকাল বোনা এলাকায়। তিনি জন্ম থেকে প্রতিবন্ধী। হাঁটতে পারেন না। না পারেন সঠিকভাবে কথা বলতে। প্রায় হামাগুড়ি দিয়ে গাজোল ব্লক ক্যাম্পাসের হেয়ারিং কেন্দ্রে আসেন তিনি। বেশ কিছুক্ষণ লাইন দিয়ে শুনানি কেন্দ্রে হয়রানির শিকার হয়েছেন বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি।
নইমুদ্দিন শেখ বলেছেন , "আমি হাটতে পারিনা সঠিকভাবে। কথা বলতেও অসুবিধে হয়। তবুও কষ্ট করে আমাকে বাধ্য হয়ে হেয়ারিং সেন্টারে আসতে হয়েছে। আমার পরিবারে কেউ নেই। একাই বসবাস করি। স্থানীয় লোকজন সহযোগিতা করে আমাকে টোটোতে তুলে নিয়ে এসেছেন।স্থানীয় লোকজন সহযোগিতা না করলে আমি হেয়ারিং করতে পারতাম না। আমাদের এলাকায় হেয়ারিং হলে আমার এত কষ্ট হতো না। এটা তো মানুষকে হয়রানি ছাড়া আর কিছুই নয়। অনেক জায়গায় তো হচ্ছে আমাদের এলাকায় কেন নয়?"
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের