নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোটের আগে অশোকনগরে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাল বিজেপি। এলাকার সাধারণ মানুষের অভাব–অভিযোগকে সামনে রেখে অশোকনগর বিধানসভা কেন্দ্রের জন্য একটি বিস্তারিত চার্জশিট প্রকাশ করল গেরুয়া শিবির। শনিবার এই চার্জশিট প্রকাশ্যে এনে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তোলে বিজেপি নেতৃত্ব।
নিরপেক্ষ একটি সংস্থার মাধ্যমে অশোকনগর বিধানসভা এলাকার সাধারণ মানুষের কাছ থেকে তাদের দৈনন্দিন সমস্যা, অভাব ও অভিযোগ শোনা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছে দুই পাতার চার্জশিট। শনিবার অশোকনগরের নালন্দা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে জনসমক্ষে চার্জশিট প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দার এবং রাজ্য বিজেপি নেতা কৌস্তভ বাগচী।
চার্জশিটে অশোকনগরের শাসকদলের বিধায়ক, পুরপ্রধান ও জনপ্রতিনিধিদের একাধিক প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলে ধরা হয়েছে। পাশাপাশি নাগরিক পরিষেবার ঘাটতি, উন্নয়নমূলক কাজের অভাব এবং বিভিন্ন সময়ে তৃণমূল নেতাদের আপত্তিকর মন্তব্য ও দুর্ব্যবহারের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। চার্জশিট প্রকাশের মঞ্চ থেকে কৌস্তব বাগচী বলেন, সাধারণ মানুষের কথাই এই নথির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তার দাবি, মানুষ তাদের অভিজ্ঞতার ভিত্তিতেই শাসকদলের বিরুদ্ধে মুখ খুলছেন এবং আগামী দিনে সেই ক্ষোভই ভোটবাক্সে প্রতিফলিত হবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের