নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোট যত এগোচ্ছে, ততই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে আসছে রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্প ঘিরেই কামারহাটিতে সরাসরি মুখোমুখি সংঘাতে জড়াল তৃণমূল ও বিজেপি। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথা তুলে ধরে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। আর সেই মন্তব্যের পাল্টা কড়া জবাব দিল গেরুয়া শিবির।
কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে শনিবার নিজের এলাকায় লক্ষ্মীর ঘট বিলির কর্মসূচিতে অংশ নেন তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। সেখানেই তিনি দাবি করেন, 'বিজেপি ক্ষমতায় এলে প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে।' তার কথায়, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গরিব মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই অর্থ সঞ্চয় করে পরিবারের খরচ বা পুজোর সময় আনন্দ করার সুযোগ পান উপভোক্তারা।
বিমল সাহা আরও বলেন, এই টাকা কোনওভাবেই ভোট কেনার জন্য নয়। বরং সাধারণ মানুষকে সচেতন করতেই তার এই বার্তা। তিনি বিজেপিকে ‘সর্বনাশের দল’ বলে কটাক্ষ করেন এবং দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে মানুষের এই আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাবে। আর তৃণমূল নেতার এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
বিজেপি নেতা জয় সাহা বলেন, ' রাজ্য সরকারের হাতে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার মতো টাকাই নেই। অথচ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নাটক করে ভোট কেনার চেষ্টা চলছে।' তার মতে, প্রকৃত লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করার বদলে তৃণমূল শুধু ভয় দেখিয়ে ভোট আদায়ের কৌশল নিচ্ছে। তিনি আরও দাবি করেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হয় এবং মানুষ এবার ‘লক্ষ্মীর সুরক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ’ চায়।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের