নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , উত্তর বিধানসভা এলাকার এক দম্পতির ৫-৬ বছর বয়সী কন্যা কিছুদিন ধরে জ্বরে ভুগছিল। শনিবার রাতে হঠাৎ তাপমাত্রা বাড়ার সঙ্গে বমি হওয়ায় পরিবারের লোকজন তাকে হেলথ ওয়ার্ল্ড নামক এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। আত্মীয়দের দাবি, রাতভর শারীরিক অবস্থার অবনতি হয়নি। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, শরীরে জলশূন্যতার লক্ষণ রয়েছে। পরদিন সকালে রক্ত পরীক্ষা করা হবে।

অভিযোগ ওঠে, পরীক্ষার সময় শিশুটিকে পরপর ৩টি ইনজেকশন দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, চিকিৎসকের আচমকা বুকে চাপ দিয়ে সিপিআর দেওয়ার চেষ্টা শুরু করেন। এরপর কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে পড়ে নাবালিকা। পরে আত্মীয়দের জানানো হয়, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে। এই খবরে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। দাবি করেন, ভুল চিকিৎসার ফলেই এমন পরিণতি।
ঘটনা প্রসঙ্গে বাচ্চাটির মা কান্নাজড়িত কণ্ঠে জানান, 'ভুল চিকিৎসা করে আমার বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে। দোষীদের ফাঁসি চাই। পাশাপাশি অবিলম্বে এই হাসপাতাল বন্ধ করতে হবে যাতে আমার মতো অন্য কোনও মায়ের কোল খালি না হয়ে যায়। যতক্ষণ না বিচার হবে, ততক্ষণ এখান থেকে আমার সন্তানকে নিয়ে যাব না'।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের