নিজস্ব প্রতিনিধি , নদীয়া - শাসক শিবিরের এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বৃদ্ধা দম্পতি। ভয় দেখিয়ে কোটি টাকার বাড়ি নগণ্য মূল্যে হাতিয়ে তাদের ভিনরাজ্যে পাঠাতে বাধ্য করা হয় বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে তাদের লুটপাট করেন রানাঘাটের প্রাক্তন যুব সভাপতিরা। এমনই অভিযোগ বৃদ্ধা দম্পতির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাটে। কাঁদতে কাঁদতে ঘর ছেড়েছেন বৃদ্ধা দম্পতি। শাসক শিবিরের এহেন গুণ্ডারাজ নিয়ে রীতিমত শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর , বৃদ্ধ দম্পতির নাম রঞ্জিত ঘটক , অঞ্জলি ঘটক। বাড়ি রানাঘাট থানার নোকাড়ি এলাকায়। তাদের দিনের পর দিন ভয় দেখাতেন প্রাক্তন অঞ্চল যুব সভাপতি দীপঙ্কর মোদক , মধু বিশ্বাস। শেষ জীবন সুখে শান্তিতে কাটাবেন ভেবেও সেই আশা পূরণ হয়নি। তৃণমূল নেতার এই তাণ্ডবে অবশেষে ভিনরাজ্য ভোপালে পাড়ি দিতে হল তাদের।

ঘটক পরিবারের অভিযোগ , তাদের উচ্ছেদ করতে চুরির অভিযোগও করেন ওই তৃণমূল নেতা। চুরির অভিযোগ অস্বীকার করেন দম্পতি। আবার তাদের বাড়ির বৌমার সঙ্গে নাকি দীপঙ্কর মোদকের অবৈধ সম্পর্ক রয়েছে। আবার দীপঙ্কর মোদকের অভিযোগ , বাড়ি ফাঁকা পেয়ে কয়েক লক্ষ নগদ টাকা সহ ২০ গ্রাম মত সোনা চুরি করেছিলেন তারা। এহেন অপবাদসহ অত্যাচারের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি। অন্যদিকে , বৃদ্ধ দম্পতির ছেলের বিরুদ্ধে চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।

অভিযুক্ত দীপঙ্কর ঘটক জনিয়েছেন , "আসলে সবটাই মিথ্যেভাবে সাজানো হয়েছে। কোনোভাবেই এসব সত্যি নয়। ওনার ছেলে বাপি ঘটক আমার বউয়ের ব্যাগ থেকে সোনা টাকা চুরি করেছে। অন্তঃস্বত্তা হওয়ার সময় তারাই আমার বউকে বাড়িতে নিয়ে যায়। ওনাদের বাড়িতেই ছিল। এরপর চুরিটা হয় তাও একবার নয় দুইবার। ওনারা একসময় নিজেরাই স্বীকার করল যে চুরি করেছে। এরপরের দিন সকাল থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তখনই আবার অস্বীকার করল। আসলে চুরির অভিযোগ ঢাকতেই তারা এই মিথ্যে ঘটনাটা সাজিয়েছে।"

অভিযুক্ত দীপঙ্কর মোদকের স্ত্রী দুর্গা মোদক জানিয়েছেন , "আমার বাচ্চা হওয়ার সময় ওনারা আমায় তাদের বাড়িতে নিয়ে যায়। এরপর আমার বাড়ি থেকে সোনা টাকা চুরি হয়। তাদের ছেলে চুরি করে পালিয়ে গেছে। তবুও ওনারা স্বীকার করেনি যে ছেলে চুরি করেছে। সেসব ঢাকতেই এখন মিথ্যে অভিযোগ আনছে। আসলে জন্য হুমকি বা ভয় কিছুইনা সবটাই মিথ্যে। ওনারা এখন বয়সের সহানুভূতি দেখিয়ে সকলের নজর কাড়ার চেষ্টা করছেন।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের