নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ফের চুরির ঘটনা শান্তিপুরে। গভীর রাতে একাধিক বাড়ি থেকে সোনা , রুপো ও নগদ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বাড়ির সদস্যরা বাইরে থাকার সুযোগ নিয়েই চলে লুটপাট। ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে শান্তিপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , শনিবার গভীর রাতে শান্তিপুরের বেলঘড়িয়া থেকে খাপড়াডাঙ্গা এলাকার কুন্ডু পাড়ায় কয়েকটি বাড়ি ও একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বাড়ির সদস্যরা সেইসময় বাইরে ছিলেন। দুটি ঘরের আলমারি ও শোকেস ভেঙে সোনা ও রূপোর গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে বাড়ির লোকজন ফিরে এসে ঘরের লণ্ডভণ্ড অবস্থা দেখে হতবাক।
ঘটনার পর পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবটা খতিয়ে দেখে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে। এলাকায় বাড়তি নিরপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

কিরন বিশ্বাস জানিয়েছেন , "আমার দুটি লকেট , ১০-১২ হাজার টাকার রুপোর গয়না , ৫ হাজার টাকার সোনার একটি চেন চুরি হয়ে গেছে। সোকেস ভেঙে চুরি করে নিয়ে গেছে। এছাড়া বাকি সবকিছু ঠিক আছে।"

আরও এক স্থানীয় জানিয়েছেন , "সামনের গেটের , ভেতুরের দরজার সব তালা ভেঙে দিয়েছে। আমরা সকলেই বাড়িতে ছিলাম না। শালার বাড়িতে অনুষ্ঠানে গেছিলাম। ২০০-৩০০ মত রুপোর গয়না চুরি করে নিয়ে গেছে। এছাড়া নগদ কিছু টাকা ছিল , সবটা নিয়ে চলে গেছে। দ্রুত সবাইকে খুঁজে বার করতে হবে। নাহলে এই এলাকায় আরও চুরির ঘটনা বাড়বে ছাড়া কমবেনা।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের