6a7f01c4685ac_Gallery_1786703950412
আগস্ট ১৪, ২০২৬ বিকাল ০৫:২৫ IST

হাই কোর্টের নির্দেশে চ্যালেঞ্জ! আয়বহির্ভূত সম্পত্তির মামলায় সুপ্রিম কোর্টে রাহুল

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আয়বহির্ভূত সম্পত্তির মামলায় নতুন মোড়। এলাহাবাদ হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন রাহুল গান্ধী। পাশাপাশি মামলাটি দিল্লি হাই কোর্টে স্থানান্তরের আবেদনও করেছেন তিনি। বিষয়টি ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

রাহুলের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি রাখার মামলা করেছিলেন কর্নাটকের বিজেপি নেতা বিগ্নেশ শিশির। তাঁর বক্তব্য, রাহুলের সম্পত্তির পরিমাণ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। উপার্জনের উৎসের তুলনায় সম্পত্তি বেশি বলেও দাবি করা হয়েছে। সেই বিষয়টির সত্যতা খতিয়ে দেখতেই তদন্তের দাবি ওঠে। মামলাটি নিয়ে গত মে মাসে নির্দেশ দেয় এলাহাবাদ হাই কোর্ট। আবেদনকারীর বক্তব্যের মধ্যে কোনও ভিত্তি রয়েছে কি না। সেটিই যাচাই করার প্রয়োজন রয়েছে বলে জানায় আদালত।

এরপর আইন মেনে তথ্য অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। তদন্তের দায়িত্ব পায় সিবিআই ও ইডি। প্রয়োজন হলে আইন অনুযায়ী পদক্ষেপের অনুমতিও দেওয়া হয়।এরপর ২০ জুলাই মামলাটি ফের এলাহাবাদ হাই কোর্টে ওঠে। সিবিআই আদালতে একটি হলফনামা জমা দেয়। কিন্তু সেই নথি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত। আগের নির্দেশ অনুযায়ী তথ্য দেওয়া হয়নি বলে জানানো হয়। তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন ওঠে।

সিবিআইয়ের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত। তদন্তের অগ্রগতি জানিয়ে নতুন হলফনামা দিতে বলা হয়। বিস্তারিত তথ্যও জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।ইডির ভূমিকা নিয়ে অবশ্য আদালতের অবস্থান ছিল আলাদা। সংস্থাটি সঠিক পদক্ষেপ করেছে বলে জানায় হাই কোর্ট। তদন্তে কোনও বেআইনি কাজের ইঙ্গিত মিললে ব্যবস্থা নিতে পারবে ইডি। প্রয়োজনীয় পদক্ষেপের সুযোগও খোলা রাখা হয়েছে।

মামলাটির পরবর্তী শুনানি ২০ অগস্ট ধার্য করেছে আদালত। এ বার এলাহাবাদ হাই কোর্টের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করেছেন রাহুল। সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কংগ্রেস নেতা। শুধু নির্দেশ বাতিল নয়, অন্য আবেদনও রয়েছে তাঁর। মামলাটি দিল্লি হাই কোর্টে সরানোর আর্জি জানিয়েছেন তিনি। আগামী ১৭ অগস্ট শীর্ষ আদালতে শুনানি হওয়ার কথা। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে বিষয়টি উঠতে পারে।

অন্যদিকে, এলাহাবাদ হাই কোর্টেও মামলাটি তালিকাভুক্ত রয়েছে। পরবর্তী শুনানির তারিখ ২০ অগস্ট। তার দু’দিন আগেই সুপ্রিম কোর্টে শুনানি হবে। ফলে শীর্ষ আদালতের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মামলাটি আদৌ দিল্লিতে যাবে কি না। সেই সিদ্ধান্তের দিকেও নজর আইন মহলের। একইসঙ্গে সিবিআই ও ইডির তদন্ত কোন পথে এগোয়। সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ১৭ অগস্টের শুনানির দিকেই এখন নজর।

আরও পড়ুন

অপহরণের পর রহস্যজনক হামলা! ৫৪ দিন হাসপাতালে লড়াই, শেষরক্ষা হল না ইনফ্লুয়েন্সারের
আগস্ট ৩০, ২০২৬

ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য

মন কি বাত অনুষ্ঠানে উত্তমকে স্মরণ মোদির , জন্মশতবর্ষে মহানায়ককে বিশেষ শ্রদ্ধা
আগস্ট ৩০, ২০২৬

উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি

হড়পা বানে মুছে গেল স্কুল, গাছে উঠে প্রাণ বাঁচাল ৮ বছরের শিশু!
আগস্ট ২৯, ২০২৬

২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু

আপনারা ঈশ্বর নাকি! তুকারামের সিদ্ধান্তকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের, বাতিল লাইসেন্স সাসপেনশন
আগস্ট ২৯, ২০২৬

এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন

ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী! এবার গন্তব্য উজবেকিস্তান-কিরগিজস্তান, নজরে SCO
আগস্ট ২৯, ২০২৬

চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নাড্ডার সঙ্গে বৈঠক সংরক্ষণ-বিরোধীদের, সরকারের অবস্থান কী, প্রশ্ন তুলল ককরোচ পার্টি
আগস্ট ২৯, ২০২৬

আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও

মাঝরাতে সেতুর উপর একা ৩ বছরের শিশু! স্কুটার আঁকড়ে কান্না, পরে প্রকাশ্যে এল মর্মান্তিক সত্য
আগস্ট ২৯, ২০২৬

কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

সাফাইকর্মী অনুপস্থিত , বাচ্চাদের এঁটো থালা ধুয়ে নজর গড়লেন প্রধান শিক্ষক
আগস্ট ২৯, ২০২৬

নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও

অস্পৃশ্যতারই আর এক রূপ, উত্তরাখণ্ডের ঘটনায় বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের
আগস্ট ২৯, ২০২৬

খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি

বোমা বিস্ফোরণের মতো আওয়াজ, আর বাঁচব না ভেবেছিলাম! নেপাল বিপর্যয়ের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ২১ ভারতীয় পর্যটক
আগস্ট ২৯, ২০২৬

নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন

সিএনজির দামে বড় ধাক্কা ! এক লাফে বাড়ল জ্বালানির খরচ
আগস্ট ২৯, ২০২৬

গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ

প্রেমিকা ছেড়ে যেতেই প্রতিশোধ! ফাঁস হল সরকারি পরীক্ষার প্রশ্নপত্র কেলেঙ্কারি! গ্রেফতার ৬
আগস্ট ২৯, ২০২৬

এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

G20 বৈঠক থেকে CEO মিটিং! ৬ দিনের আমেরিকা সফরে নির্মলা সীতারামন
আগস্ট ২৯, ২০২৬

বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর

অবশেষে ভারতের সাহায্য চাইল নেপাল! কী ভাবে উদ্ধার করবে দিল্লি, জানাল বিদেশ মন্ত্রক
আগস্ট ২৯, ২০২৬

বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়

রাখিতে এমন উপহার হয় ! ভাইকে নতুন জীবন দিতে নিজের কিডনি দান দিদির
আগস্ট ২৮, ২০২৬

ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের