নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - গ্যাস সরবরাহে অনিয়ম ও অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে উত্তাল পশ্চিম চন্ডিগড় এলাকা। দীর্ঘদিন ধরে গ্রাহকদের প্রতিটি সিলিন্ডারে প্রায় ১.৫ থেকে ২ কেজি গ্যাস কম সরবরাহ করা হচ্ছে। বারংবার বলা সত্ত্বেও মেলেনি সুরাহা। যার জেরে বুধবার সিলিন্ডার ডেলিভারি বয়কে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান স্থানীয়রা।
সূত্রের খবর , মধ্যমগ্রাম থানার অন্তর্গত পশ্চিম চন্ডিগড় এলাকার স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগ , গ্যাস ডেলিভারি দেওয়ার পরেই ১.৫ থেকে ২ কেজি প্রতিনিয়ত গ্যাস কম পাচ্ছেন তারা। এরপর বুধবার যখন গ্যাসের ডেলিভারি বয় গ্যাস দিতে আসে সেই সময় তার সামনে গ্যাস মাপলে দেখা যায় দেড় কেজি গ্যাস কম আছে। পাশাপাশি অভিযোগ , চড়া দামে সেই ডেলিভারি বয়ের কাছ থেকেই গ্যাসের পাইপ কিনতে হবে। না হলে গ্যাস ডেলিভারি বন্ধ করে দেয়া হবে।
এরপরই স্থানীয় মানুষেরা সেই গ্যাস ডেলিভারি বয়কে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই বিক্ষোভের খবর পৌঁছাতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী সহ গ্যাস ডিলিং সংস্থার কর্মীরা। সেই কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষেরা।
গ্যাসের অফিসের কর্মচারী পার্থ গড়াই এপ্রসঙ্গে জানান , ''মধ্যমগ্রামে আমরা প্রায় ২০ বছর ধরে ব্যবসা করছি। এতদিন কোনো অভিযোগ ওঠেনি। এই প্রথম অভিযোগ উঠলো। আমরা নিশ্চই এর ব্যবস্থা নেবো। যে এমন কাজটি করেছে আমাদের তরফ থেকে তার উপর যথপযুক্ত শাস্তির ব্যবস্থাও করবো। আর পাইপ প্রসঙ্গে আমাদের মত , দীর্ঘদিন ধরে একই পাইপ ব্যবহার করলে এক্সিডেন্ট হতে পারে। সেই জন্যই পাইপ বদলানোর কথা আমরা বলি।''
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের