নিজস্ব প্রতিনিধি , চুঁচুড়া - রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক যুবককে গভীর রাতে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। যদিও কি কারণে গ্রেফতারি সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি বাড়িতে এসে পলাশ চক্রবর্তীকে ছাদ থেকে ডেকে নিয়ে যান। পরিবারের দাবি, তারা নিজেদের পরিচয় স্পষ্টভাবে জানাননি। কোন থানার পুলিশ, নাকি অন্য কোনও তদন্তকারী সংস্থা সেই বিষয়েও তাদের কিছু জানানো হয়নি। শুধু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেই জানানো হয় বলে পরিবারের বক্তব্য। পলাশ চক্রবর্তী দীর্ঘদিন ধরে তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। ছাত্রজীবনে শ্রীরামপুর কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
পরে যুব রাজনীতিতেও সক্রিয় হন এবং তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন বলে জানা যায়। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে খবর। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, কোন থানায় নিয়ে গেছে কিছু স্পষ্ট নয়, শুধু একটা ফোন নম্বর দিয়ে গেছে।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের