নিজস্ব প্রতিনিধি , হুগলী - দুর্গাপুজোর ষষ্ঠীর সকালে হুগলীর পান্ডুয়ার ভুঁইপাড়া বারোয়ারি পুজো মণ্ডপে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। প্রায় ৯০ কিলোমিটার দূরের কলকাতা থেকে বিশেষভাবে হাজির হলেন ১০ জন চীনা নাগরিক। কলকাতার চাইনিজ কনসুলেটের ডেপুটি কন্ট্রোল জেনারেল মিস্টার কুইং ইয়ং নিজে দলের নেতৃত্বে এই বিশেষ পুজো সফরে আসেন। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই অভিনব মিলনমেলা আয়োজিত হয়।

সূত্রের খবর, মণ্ডপে পৌঁছেই বিদেশি অতিথিদের ফুল ও চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেন এলাকার শিশুরা। শুধু তাই নয়, শিশুদের হাতের আঁকা ছবি ও নিজ হাতে তৈরি মাটির মূর্তি উপহার হিসেবে তুলে দেওয়া হয় তাদের হাতে। তারপর শুরু হয় আসল চমক। ঢাকের তালে তালে বাজনা ধরেন মিস্টার ইয়ং নিজেই।

কেউ আবার আলপনা দেন, কেউ বা ছোটদের সঙ্গে মেতে ওঠেন নাড়ু পাকানোয়। শেষ পর্যন্ত মা দুর্গার সামনে সবাই মিলে আরতি করে পুজোর আনন্দ ভাগ করে নেন।পুজোর আবহে আন্তর্জাতিক বন্ধুত্বের এই রঙিন আয়োজন গ্রামবাসীদের পাশাপাশি উপস্থিত দর্শকদেরও মুগ্ধ করেছে।

অভূতপূর্ব অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত কুইং ইয়ং বলেন, “এখানকার পরিবেশ, মানুষের ভালবাসা আর পুজোর আচার আচরণ, সবকিছুই আমার কাছে দারুণ লাগছে। গ্রামের দুর্গাপুজোয় এই প্রথম এলাম, নাড়ু বানালাম, ঢাক বাজালাম। এটা আমার জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের