নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই গোসাবায় নদী বাঁধে ধস। মঙ্গলবার রাতে হটাৎই দুর্গাদোয়ানি নদী বাধে নামে ধস। রাত থেকেই বাঁধ মেরামতের কাজ শুরু করে সেচ দফতর। ধসের ঘটনায় এলাকা জুড়ে ছড়ায় তীব্র আতঙ্ক।
সূত্রের খবর , মঙ্গলবার রাতে গোসাবার সোনাগা গ্রামে দুর্গাদোয়ানি নদীর বাঁধের একটা বড় অংশে ধস নামে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। এরপর তারা সেচ দফতরে খবর দেয়। খবর পেয়ে সেচ দফতরের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে দেখেন বাঁধ খুবই আশংকাজনক অবস্থায় রয়েছে , যার ফলে আবারও কোনও দুর্ঘটনা ঘটতে পারে। এরপর রাতেই বাঁধ মেরামতির কাজ শুরু করে সেচ দফতর।
তবে বাঁধের এতটা খারাপ অবস্থা তা কেনও আগে প্রশাসনের চোখে পড়েনি তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে নদীতীর্বর্তী এলাকার বাসিন্দারা। এছাড়াও বাঁধ ভেঙে যাওয়ায় নানান সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
স্থানীয় বাসিন্দারা এপ্রসঙ্গে জানান , '' মঙ্গলবার রাতে নদী বাঁধে ধস নামে। বাঁধের অবস্থা খুবই খারাপ ছিলো। ভরাকোটালের ফলে আরও খারাপ হয়ে পরে। এরপর ধস নামে। আমরা আতঙ্কে রয়েছি , আবারও এরকম ঘটনা ঘটলে তা খুবই খারাপ হবে। ইতিমধ্যেই বাঁধ মেরামত করা হচ্ছে। আশা করছি এবার আমাদের আশংকা একটু কমবে।''
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের