নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লোকসভায় কেন্দ্রের আনা তিনটি বিল নিয়ে উত্তাল পরিস্থিতি। আর এর মধ্যে ১৩০ তম সংবিধান সংশোধনী বিলের তীব্র প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিলটিকে গণতন্ত্রবিরোধী বলে আখ্যা দিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন তিনি।
সূত্রের খবর, বুধবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন— কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু-কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ১৩০ তম সংশোধনী বিল। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, গুরুতর অপরাধে জড়িত অবস্থায় কোনও প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী যদি ৩০ দিনের বেশি কারাবন্দি থাকেন, তবে তাকে পদ থেকে অপসারণ করা হবে।
আর এই বিলটিকে গণতন্ত্রের ‘মৃত্যুঘণ্টা’ বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, 'এই বিল বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিতে চাইছে। যা ঘটছে তা নজিরবিহীন। বিলটি ভারতীয় গণতন্ত্রের উপর হিটলারি আক্রমণের চেয়ে কম নয়।'
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ' বিজেপি সরকার এই পদক্ষেপের মাধ্যমে বিচার বিভাগের সাংবিধানিক ভূমিকা খর্ব করছে। আদালতের ক্ষমতা কমিয়ে এনে কার্যত ন্যায়বিচার ও ফেডারেল ভারসাম্যকে বিকৃত করতে চাইছে কেন্দ্র। তিনি আরও বলেন, 'জরুরি অবস্থার থেকেও ভয়াবহ এই বিল। দেশের নাগরিকদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার দমন করার জন্যই এই পদক্ষেপ।'
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের