নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গিরিশ পার্ক এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতির জেরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় উত্তেজনা ছড়ায় গিরিশ পার্ক এলাকায়। অভিযোগ, ব্রিগেডমুখী বিজেপি কর্মীদের একটি দল মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা ‘বয়কট বিজেপি’ লেখা ব্যানার ছিঁড়ে ফেলে। সেই ঘটনাকে কেন্দ্র করেই পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। এরপর মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার সময় বাড়ির ভিতরেই ছিলেন মন্ত্রী শশী পাঁজা।
সংঘর্ষের সময় পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়া হয় বলে অভিযোগ, যার জেরে অন্তত আটজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। রবিবার সকাল পর্যন্ত ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়নি।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের