নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - ঘরে একজনের সঙ্গে সম্পর্ক। বাইরে নাকি তারই সন্তান অন্য মহিলার পেটে। বিষয়টা অবাক করার মত নয় , এমন ঘটনা সোশ্যাল মিডিয়া ঘাটলে প্রায়ই দেখা যায়। এমনই এক সমস্যার সৃষ্টি হল আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়ি বরাগাড়ি এলাকায়। অন্তঃসত্ত্বা হওয়ার দাবি তুলে যুবকের বাড়িতে হানা দেন এক মহিলা। ঘটনায় তীব্র চাঞ্চল্য সহ কৌতূহল সৃষ্টি হয়েছে এলাকায়।
সূত্রের খবর , বুধবার আলিপুরদুয়ারের বরাগাড়ি এলাকায় স্থানীয় এক যুবক সুশাঙ্ক দাসের বাড়িতে হাজির হন দীপা সরকার। এরপর তিনি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি তোলেন। তার দাবি , দীর্ঘ চার-পাঁচ বছর ধরে যুবকের সঙ্গে সম্পর্কে লিপ্ত ওই মহিলা। সম্প্রতি অন্তঃসত্ত্বা হন। সন্তানের বাবা হিসেবে সুশাঙ্ককে দাবি করেন তিনি। অথচ ওই যুবকের ঘরে আগে থেকেই এক মহিলা স্ত্রীর পরিচয়ে রয়েছেন।
কোচবিহারের বাসিন্দা দীপা সরকার যখন যুবকের বাড়িতে অভিযোগ নিয়ে হাজির হন , তখন কেউই উপস্থিত ছিলেন না। বরং , ঘর থেকে এক মহিলা বেরিয়ে এসে নিজেকে অভিযুক্ত যুবকের স্ত্রী বলে পরিচয় দেন। শুধু তাই নয় পরিবারের পক্ষ থেকেও ওই মহিলাকে সুশাঙ্কের স্ত্রীর পরিচয় দেওয়া হয়। ঘটনায় রীতিমত অবাক হয়ে যান দীপা। এরপরই বাকযুদ্ধ শুরু হয়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা।
দীপা সরকার বলেছেন , "হরিয়ানায় থাকাকালীন জানতে পেরেছি আমি অন্তঃসত্ত্বা। এখানে এসেছি ১৫ দিন হয়েছে। প্রায় এক মাস হয়েছে জানতে পেরেছি। তবে আমার কাছে কোনো মেডিকেল সার্টিফিকেট নেই। আমার কাছে প্রমাণ হিসেবে একটা ছবি আছে। আমার বাড়ির লোক এখনও ডাক্তারের কাছে নিয়ে যায়নি। তবে আমি সহজে যাব না। যতক্ষণ পর্যন্ত না সে বাড়িতে আসছে আমি যাব না। এখানেই থাকব। সবচেয়ে বড় কথা ও জানে আমি অন্তঃসত্ত্বা।"
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের