নিজস্ব প্রতিনিধি , হগলী - দুর্গাপুজো মানেই শুধু আনন্দ আর উৎসব নয়, সঙ্গে থাকে ইতিহাস আর আবেগের মেলবন্ধন। হুগলির কোন্নগরের ঘোষাল বাড়ির দুর্গাপুজো সেই আবেগকে বহন করছে টানা ৫৭১ বছর ধরে। আর এবারের পুজোয় উঠে আসছে বাংলা ভাষার গুরুত্ব , পাশাপাশি বাইরের রাজ্যে বাঙালিদের উপর চলা অত্যাচারের প্রতিবাদ।

সূত্রের খবর, ১৪৫৪ সালে জমিদারি পেয়েছিল হুগলির ঘোষাল পরিবার। সেই সময় থেকেই বাড়ির ঠাকুরদালানে আদ্যাশক্তি দেবী দুর্গার আরাধনার সূত্রপাত হয়। আধুনিকতার ছোঁয়া লাগলেও আজও পুরনো রীতিনীতিতেই হয় পূজা। ষষ্ঠীর বোধন থেকে শুরু করে দশমীর বিসর্জন পর্যন্ত সবটাই চলে নিয়ম মেনে। ঘোষাল বাড়ির পুজোয় বাইরের দোকানের মিষ্টি ব্যবহার হয় না বাড়ির মহিলারাই হাতে বানানো নাড়ু তৈরি করেন দেবীর প্রসাদ হিসেবে। অষ্টমীর সন্ধ্যায় প্রদীপ জ্বালান বাড়ির পুরুষরা। দশমীতে দেবীকে দেওয়া হয় ইলিশ মাছের বিশেষ ভোগ। আর সিঁদুর খেলায় মাতেন বাড়ির মহিলারা।

আগে দশমীতে মাঝগঙ্গায় নৌকো করে নিয়ে গিয়ে নীলকণ্ঠ পাখি উড়িয়ে প্রতিমা বিসর্জন করা হতো। কিন্তু এক বিসর্জনের রাতে পরিবারের এক সদস্য বাঘের আক্রমণের শিকার হন। সেই ঘটনার পর থেকেই দশমীর সকালবেলায় প্রতিমা নিরঞ্জন করা হয়।সংস্কৃতি আর শিল্পের পৃষ্ঠপোষক হিসেবেও ঘোষাল বাড়ির পুজো সমানভাবে খ্যাত। পুজোর সময় নাটক, যাত্রাপালা আয়োজন হয় দালান জুড়ে। একসময় এখানে গান গেয়েছেন ওস্তাদ বুরদুল খান ও হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা। এবারও নাট্যমঞ্চে বাংলা ভাষা ও বাঙালিদের ইতিহাস সংগ্রাম উঠে আসছে।

বংশধর প্রবীর ঘোষাল জানালেন, “আমাদের পুজোকে ঘিরে উৎসবে মেতে ওঠেন সকলে। ইংরেজ আমলে বিলেত থেকে পুজোর জন্য অনুদান আসত। তখন ৭৫০ টাকা এতটাই বড় অঙ্ক ছিল যে পুজো শেষ করেও পুরো টাকা খরচ হতো না। তাই আবার শ্রীরামপুরের খাজাঞ্চি খানায় টাকা ফেরত পাঠাতে হতো। সেই প্রথা আজও চলে আসছে।”
বাড়ির মহিলা সদস্য তনুশ্রী ঘোষাল বলেন, “আমাদের বাড়ির মহিলারা পুজোর প্রতিটি দিন খুব আনন্দের সঙ্গে কাটাই। নাড়ু তৈরি থেকে বিশেষ ভোগ সবই আমরা নিজেরা করি। ইলিশ ভাত খেয়ে সিঁদুর খেলায় মাতি, তারপরই আমাদের ঠাকুরের বিসর্জন হয়।”
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের