নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – ঘোর বিপাকে পড়তে চলেছে ট্রাম্প প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ মার্কিন যুক্তরাষ্ট্র! মঙ্গলবার প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করতে ব্যর্থ হয়েছে মার্কিন সেনেট। বিল নিয়ে একমত হতে পারেননি রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যরা। এর জেরে ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ‘শাটডাউন’ শুরু হয়েছে আমেরিকায়।
আমেরিকায় অর্থবর্ষ শুরু হয় ১ অক্টোবর থেকে, যা চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সেই অনুযায়ী মঙ্গলবার ছিল অর্থবর্ষের শেষ দিন। এই দিন নতুন বিল নিয়ে মতবিরোধ দেখা যায় রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের মধ্যে। তবে একেবারে শেষে সাময়িক তহবিল পাশ করানোর চেষ্টা করেছিলেন রিপাবলিকানেরা। তবে তাতে সমর্থন করেনি ডেমোক্র্যাটেরা। ফলে নয়া বিল পাশ করাতে ব্যর্থ হয় তাঁরা।
ঠিক ৬ বছর আগে (প্রথমবার মার্কিন মসনদে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প), ২০১৯ সালের শুরুর দিক পর্যন্ত টানা ৫ সপ্তাহ ‘শাটডাউন’ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। এখনও পর্যন্ত আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়কালের ‘শাটডাউন’ ছিল ওটাই। দ্বিতীয়বার ট্রাম্প মার্কিন মসনদে বসেও, সেই একই ছবি ফের ‘শাটডাউন’ মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রভাব পড়বে প্রায় ৭,৫০,০০০ সরকারি কর্মচারীর ওপর। জরুরি পরিষেবা ছাড়া, সরকারি অফিস ও সংস্থা বন্ধ থাকবে।
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের