নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - কিছুদিন আগেই ওন্দার চিঙ্গানীতে গনেশ মল্লর যোগ দেয় বিজেপি থেকে তৃণমূলে। এই দলবদলের রেশ কাটতে না কাটতেই ফের রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল মানিকবাজার গ্রাম পঞ্চায়েত। মাত্র সপ্তাহখানেক আগে তৃণমূলে যোগ দেওয়া পঞ্চায়েত সদস্যা শ্যামলী লোহার আবারও ফিরে এলেন পুরনো দল বিজেপিতে।
সূত্রের খবর , গত ৭ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসে যোগ দেন শ্যামলী লোহার। যোগ দেওয়ার সময় শ্যামলী অভিযোগ করেছিলেন , বিজেপির হয়ে তিনি এলাকায় কাজ করতে পারছেন না। এরপর সোমবার আবারও বিজেপিতে ফিরলেন তিনি। তবে সোমবার দলবদলের পর তার সুর বদলে যায়। বিজেপিতে ফেরার পর শ্যামলীর অভিযোগ , তাকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছিল।

এই ঘন ঘন দলবদল ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় রাজনীতিতে। শাসক সহ বিরোধী শিবিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভয় দেখিয়ে দলে টানার অভিযোগ উঠেছে। অন্যদিকে , তৃণমূলের দাবি , টাকার লোভেই ‘ঘর ওয়াপসি’ করছেন পঞ্চায়েত সদস্যা।
জেলার রাজনৈতিক মহলে এই প্রবণতাকে আগামী পঞ্চায়েত বোর্ড গঠনের আগে রাজনৈতিক অবস্থান মজবুত করার কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে একাধিকবার এই ধরনের দলবদল জনমতকে কতটা প্রভাবিত করবে , তা এখন সময়ই বলবে।
এপ্রসঙ্গে শ্যামলী লোহার জানান , ''তৃণমূলের লোকেরা আমায় হুমকি দিয়েছিল যাতে আমি ওদের দলে যোগ দেই। এমনকি মেরেফেলারও হুমকি দেয়। তারপর ভয় পেয়ে আমি তৃণমূলে যোগদান করি। এরপর আমি আবার আমার দল বিজেপিতে যোগদান করি। আমি বিজেপি দলেই থাকতে চাই। এই দলে থেকেই সমাজের উন্নয়ন করতে চাই।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের