নিজস্ব প্রতিনিধি , উত্তর চব্বিশ পরগণা - স্বনির্ভর গোষ্ঠীর লোন চালাতে নিয়ে নিজেই বিপাকে গৃহবধূ। লোন নিয়ে না মেটাতে পারায় পাওনাদারদের হুমকির সম্মুখীন হয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শ্যামনগরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতার নাম রমা বসাক। দীর্ঘদিন ধরেই একটি স্বনির্ভর গোষ্ঠী চালাতেন গৃহবধূ। একসময় নিজেই দেনার দায়ে জড়িয়ে পড়েন। এরপর সময় পেরিয়ে যাওয়ায় লাগাতার পাওনাদাররা হাজির হন টাকার উদ্দেশ্যে। তিনি কোনোভাবেই টাকা জোগাড় করতে পারেননি। আরও সময় চাওয়ায় লাগাতার তাদের হুমকি ধেয়ে আসতে থাকে। একটা সময় সহ্য। করতে না পারায় তিনি আত্মঘাতী হন। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। যেখানে হুমকির উল্লেখ রয়েছে।

মৃতার স্বামী দুলাল বসাক জানিয়েছেন , "বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়েছিল আমার স্ত্রী। তবে সময়মত মেটাতে পারেনি। পাওনাদাররা বারংবার টাকা চাওয়ার পর থেকেই চিন্তায় ছিল। বলেছিলাম চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে। তবে নিজেকে শেষ করে দেবে বুঝতে পারিনি। এক মেয়ে রয়েছে আমার। এখন আমিই ওর ভরসা।" কাউন্সিলরের পক্ষে অভিযোগ তোলার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন , "এইসব ভুয়ো খবর। ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার। এমনকি কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি।"

অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের