নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পরপরই রাজ্যজুড়ে শুরু হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী ও গুণীজন সংবর্ধনা কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই রবিবার সংগঠনিক জেলার গড়বেতা ১ নম্বর ব্লকে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী ও সংবর্ধনা অনুষ্ঠান, যার আয়োজন করে স্থানীয় তৃণমূল কংগ্রেস।
সূত্রের খবর , এই অনুষ্ঠানে এক বড় রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল গড়বেতা। অনুষ্ঠানের সূচনার আগেই সিপিএম সহ বিজেপি ছেড়ে প্রায় ১৫০ জন কর্মী - সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল নেতৃত্বের তরফে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নির্মাল্য চক্রবর্তী , জেলা মহিলা সভানেত্রী মামনি মান্ডি , খড়গপুর গ্রামীণ বিধায়ক দিনেন রায় , গড়বেতার বিধায়িকা উত্তরা সিংহ হাজরা , জেলা পরিষদ সদস্য শান্তনু দে , ব্লক সভাপতি অসীম সিংহ রায় , মহিলা সভানেত্রী মিঠু পতিহার , সহ ব্লকের ১২টি অঞ্চলের অঞ্চল সভাপতি ও প্রধান সহ বহু তৃণমূল নেতা ও কর্মীবৃন্দ।
ব্লক সভাপতি অসীম সিংহ রায় জানান , "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে চেয়েই বিজেপি সহ সিপিএম ছেড়ে বহু কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। আমরা এখন থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।"

জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী কটাক্ষ করে বলেন , "বিজেপি শুধু মিডিয়া আর সোশ্যাল মিডিয়াতেই আছে , মাঠে ময়দানে নেই। তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে।''
জেলা পরিষদ সদস্য শান্তনু দে জানান , "গড়বেতার বহু কর্মী যারা এতদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না , তারাও এবার বিজয়া সম্মেলনে অংশ নিচ্ছেন। এখান থেকেই আমরা বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিধানসভায় পাঠাব।"
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
আইপ্যাক বন্ধ হওয়া নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন মমতা
ভোটের আগে নন্দীগ্রামে মাস্টারস্ট্রোক অভিষেকের
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন