নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - রাজ্যজুড়ে দেখা দিচ্ছে অবৈধ দখল নিয়ে নানাবিধ সমস্যা। গত কয়েকমাস ধরে রাজ্য সরকার অবৈধ ফুটপাত দখলকারীদের তোলার পদক্ষেপ নিয়েছে। কোথাও কোথাও একাধিক জায়গায় এই অবৈধভাবে ফুটপাত দখল করে থাকা দোকানদারদের ওঠাতে বুল্ডোজার অবধি চালানো হচ্ছে। সেই ঘটনাতে জীবন-জীবিকা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে শিলিগুড়ির মুখ ও বধির যুবতী দীপিকা সাহা।
গত কয়েক বছর ধরে কথা বলতে অসুবিধা হওয়া সত্ত্বেও এই দীপিকা সাহা দোকান করে নিজের সংসার চালাতো। কিন্তু এবার শেষবারের মতো শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে,যেই ব্যবসায়ীরা ফুটপাত দখল করে দোকানদারী করছেন তাদের ফুটপাত ছাড়তে হবে, নাহলে যোগীর ধাচে বুল্ডোজার চলবে।
শিলিগুড়ি পুরসভার এই নোটিশের পরে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে বিশেষ চাহিদা সম্পন্ন দীপিকা সাহার। শিক্ষিত ভদ্র এই তরুণীর কথা বলতে অসুবিধা থাকলেও তাঁর জেদ তাঁকে এগিয়ে যেতে সাহস দিয়েছে। বাবার মৃত্যুর পর মায়ের খরচে তৈরি হয়েছে তাঁর ছোট দোকান, যা এখনই সম্প্রসারণের পরিকল্পনা করছেন তিনি।
বাবা মারা যাওয়ার পর থেকে মাকে নিয়ে সেই ছোট দোকান করে সংসার চালায় দীপিকা সাহা। শহরের বিভিন্ন বাজার এলাকায় এরম বহু দোকানদার ফুটপাত দখল করে অনিয়মিতভাবে ব্যবসা চালাচ্ছেন। বারবার সতর্ক করা হলেও বেশিরভাগই নিয়ম মানছেন না। তাই এবার পুরসভা কড়া নজরদারি শুরু করে ফুটপাত দখল রোধে কঠোর পথে হাঁটতে চলেছে।
দীপিকা সাহা জানান, “আমি কাউকে অসুবিধে দিতে চাই না। ফুটপাত কারও চলার জায়গা এটা আমি বুঝি, তাই নিয়ম মেনে দোকান চালানোই আমার ইচ্ছে। ছোট দোকান হলেও এটা আমার স্বপ্ন, আমার বাবার স্মৃতি আর মায়ের কষ্টের ফসল। কথা বলায় অসুবিধে আছে ঠিকই, কিন্তু কাজ করতে কোনো বাধা নেই। আমি চেষ্টায় ত্রুটি রাখিনি, আর রাখবও না। মায়ের পাশে দাঁড়িয়ে একদিন এই দোকান আরও বড় করবো এই বিশ্বাস নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছি।”
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের