নিজস্ব প্রতিনিধি , ঢাকা - ঐতিহাসিক ‘ফরাক্কা দিবস’ উপলক্ষ্যে ভারতের জলবণ্টন নীতির বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন বাংলাদেশের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে ভারত একের পর এক বাঁধ নির্মাণ করছে বলে সরাসরি অভিযোগ তুলেছেন তিনি। বিএনপির এই মহাসচিবের দাবি , ভারতের একতরফা পদক্ষেপের কারণে ফারাক্কা বাঁধ বর্তমানে বাংলাদেশের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। এই মন্তব্যের জেরে দুই দেশের কূটনৈতিক মহলে নতুন করে টানাপড়েন শুরু হয়েছে।
সূত্রের খবর , ১৯৭৬ সালের ১৬ মে মওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক ‘লং মার্চ’ হয়েছিল। সেই স্মরণে প্রতি বছর ১৬ মে বাংলাদেশে ‘ফরাক্কা দিবস’ পালিত হয়। এই উপলক্ষ্যে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার অন্যতম শীর্ষনেতা মির্জা ফখরুল দিল্লির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে বাঁধ দেওয়ার ফলে স্বাভাবিক জলপ্রবাহ মারাত্মকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের আবাদি জমি ঊষর প্রান্তরে পরিণত হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আজিজুল বারী হেলাল এক সাক্ষাৎকারে জানান, ‘আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ভারত যেভাবে জল তুলে নিচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফারাক্কা বাঁধের কারণে আমাদের নদীগুলো আজ মৃতপ্রায়। আবাদি জমি মরুভূমি হওয়ার পথে বসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার দেশের জলহক আদায়ে বদ্ধপরিকর। আমরা আশা করি ভারত আন্তর্জাতিক কনভেনশন মেনে এই ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য সমাধান করবে। অন্যথায় বাংলাদেশের স্বার্থে আমাদের কঠোর কূটনৈতিক অবস্থান নিতে হবে'।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের