নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফলতায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান। আবাস যোজনা ও ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল সমর্থিত মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। SIR ঘিরে উত্তপ্ত রাজনৈতিক আবহে ফলতার এই বিক্ষোভ নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার ফলতায় SIR এর কাজ পরিদর্শনে যান সি মুরুগানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধিদল। বুথ স্তরের আধিকারিকেরা ঠিকঠাক কাজ করছেন কি না, মৃত ভোটারের সংখ্যা, এবং বয়স্ক ভোটারদের অস্তিত্ব যাচাই এসব খতিয়ে দেখাই ছিল তাদের লক্ষ্য। বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক ভোটারদের সক্রিয়তা যাচাইও করেন পর্যবেক্ষক। এই সময়ই স্থানীয় তৃণমূল সমর্থিত একদল মহিলা কমিশনের দলটিকে ঘিরে ধরে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন।
স্থানীয় মহিলাদের অভিযোগ, 'আগে আবাস যোজনার ঘর দিন, ১০০ দিনের কাজের টাকা দিন। তার পর হবে SIR। তার আগে কোনও কাজ করতে দেব না।' বিক্ষোভে স্লোগান ওঠে BJP ও কমিশনের বিরুদ্ধে। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠলেও কোনও রকমের কাজ বন্ধ না করে নিজের দায়িত্ব পালন চালিয়ে যান মুরুগান। বিক্ষোভের মাঝে কমিশনের পর্যবেক্ষক বলেন, ' উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে SIR এর কোনও সম্পর্ক নেই। ইচ্ছাকৃত ভাবেই এই বিক্ষোভ দেখানো হয়েছে। বাধা এলেও আমি কাজ চালিয়ে যাব।'
এমনকি, বিষয়টি নিয়ে তিনি কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠাবেন বলেও জানান। এদিকে, ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দাস। তিনি বলেন, 'এই ঘটনাতো প্রথম না, এর আগেও যিনি রোল অবজার্ভার ছিলেন তাকে ঘিরেও বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল কিন্তু তিনি বিডিও অফিসে থাকায় কিছু করতে পারেনি। আর প্রতিবারের মতন এইবারেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।'

বিজেপি নেতা আরও বলেন, ' এটাই হচ্ছে ডায়মন্ড হারবার এলাকা। এখানে যিনি বিডিও আছে সেও চুরি করে চাকরি পেয়েছে তার সমস্ত তথ্য প্রমাণও আছে আমাদের কাছে। এখানের বিডিও আর ERO মিলে ভোটার তালিকা থেকে কোনো মৃত মানুষের নাম বাদ দিতে চাইছে না।এর সঙ্গে ডিএম দেরও মদত রয়েছে। কমিশনের কাছে অনুরোধ করবো যত শীঘ্র সম্ভব যত মৃত ভোটার আছে তাদের নাম বাদ দিতে।'
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
ইস্তফার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কাজল শেখ
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চুক্তিভিত্তিক কর্মীর, মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে টাকা আদায়
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ
অপর অভিযুক্ত এখনও পর্যন্ত পলাতক
টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের