নিজস্ব প্রতিনিধি , হুগলী - চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ফের গ্রেফতার হলেন বাম আমলের কুখ্যাত “চাকরি কেলেঙ্কারির আঁতুড়ঘর” কানাইপুরের গোপাল দাস। একসময় পুলিশের চাকরিতে থাকা গোপালকে ব্যারাকপুর কমিশনারেট গত শুক্রবার সল্টলেক থেকে গ্রেফতার করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, গোপাল দাস পুলিশে কর্মরত অবস্থায় দমকল, পুলিশ ও সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে বহু মানুষকে প্রতারণা করতেন। অভিযোগ, অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে কিছুজনকে চাকরি পাইয়ে দেন, বাকিরা প্রতারিত হন। স্থানীয়দের দাবি, বাম আমলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেই প্রভাবেই কানাইপুরের বাড়িতে প্রায়ই নীল বাতির গাড়ি দেখা যেত।
পরে তার প্রতারণা চক্র ফাঁস হলে পুলিশ গোপালকে গ্রেফতার করে এবং চাকরি চলে যায়। কিন্তু সাম্প্রতিককালে ফের একই ধরনের প্রতারণা চক্র চালানোর অভিযোগ উঠতেই ব্যারাকপুর পুলিশ তাকে ফের পাকড়াও করে এবং আদালতে পেশ করার পর ১৪ দিনের হেফাজতে নেওয়া হয়।
কানাইপুরে তার প্রাক্তন স্ত্রী উমা দাস বলেন, ' ১৯৯৯ সালে কলকাতা পুলিশে চাকরি পান গোপাল। পরে মামলায় চাকরি হারান, বিচ্ছেদ হয়। এরপর আবার বিয়ে করেন, তবে কানাইপুরে থাকেন না। তবে বাম আমলে কোনো নেতা মন্ত্রীকে বাড়িতে আসতে দেখা যায়নি।'
কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছলাল যাদবের বক্তব্য, 'বাম আমলে চিরকুটে চাকরি হত। গোপালের নামে অনেক অভিযোগ ছিল। এবার ধরা পড়ায় অনেকেই রক্ষা পাবে।' বর্তমান উপপ্রধান ভবেশ ঘোষের অভিযোগ, 'চাকরি দুর্নীতি বাম আমলেই শুরু হয়েছিল। গোপাল দাসের সঙ্গে তৎকালীন এক মন্ত্রীর সরাসরি যোগাযোগ ছিল।'
তৃণমূলের অভিযোগে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিআইএমের কোন্নগর এরিয়া কমিটির সম্পাদক আশীষ দে। তিনি বলেন, 'যে অপরাধ করেছে, তার শাস্তি হবেই। তবে বাম আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক ছিল না। তৃণমূল এখন নিজেদের দোষ ঢাকতে এসব বলছে।'
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের