নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - দিনদুপুরে স্বর্ণ কারিগরকে অপহরণের চেষ্টা, পুলিশের জালে আটক আটজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাঁশকুড়া এলাকায়। শুরু হয়েছে তদন্ত, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে খুশি সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা সৌমেন পাত্র পেশায় সোনার কারিগর। দীর্ঘদিন তিনি জম্মুর একটি সোনার দোকানে কর্মরত ছিলেন। সম্প্রতি বাড়ি ফিরেছেন। রবিবার খড়্গপুর-হাওড়া জাতীয় সড়কের সিদ্ধা এলাকায় আটজন দুষ্কৃতী একটি চারচাকা গাড়িতে তুলে তাঁকে অপহরণ করেন।

খবর পেয়ে দ্রুত পাঁশকুড়া থানার কর্মীরা জেলা পুলিশ সুপার মিতুনকুমার দে-কে বিষয়টি জানায়। তিনি তৎক্ষণাৎ নাকা তল্লাশির নির্দেশ দেন। এরপর তমলুক থানার সহায়তায় নিমতৌড়ি এলাকায় অপহৃত ব্যক্তি-সহ সংশ্লিষ্ট গাড়িটিকে আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তদের।
পুলিশি জেরায় ধৃতরা জানান, 'আমরা খবর পেয়েছিলাম সৌমেন বাবু নাকি জম্মুর দোকান থেকে প্রচুর সোনা চুরি করে বাংলায় ফিরেছেন। সেই গয়না হাতাতেই তাঁকে অপহরণের চেষ্টা করি। জিনিসপত্র পেয়ে গেলে ওনাকে ছেড়ে দিতাম। এর পেছনে আমাদের অন্য কোনও উদ্দেশ্য ছিল না'।
এ দিন পুলিশ সুপার মিতুনকুমার দে সাংবাদিক বৈঠকে জানান, ‘তমলুক ও পাঁশকুড়া থানার সমন্বিত উদ্যোগেই দ্রুত অভিযানে সাফল্য এসেছে। ওই ব্যক্তিকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ নিয়ে যাওয়ার চেষ্টা ছিল দুষ্কৃতীদের। সোমবার তাঁদের তমলুক জেলা আদালতে পেশ করা হয়েছে। সাত দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের