নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মঙ্গলবারের পর বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠল সিইও দফতর। এসইউসিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে বুধবার তুমুল উত্তেজনা ছড়ায় স্ট্র্যান্ড রোড এলাকায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ব্যারিকেড ভাঙার চেষ্টায় পরিস্থিতি রীতিমতো উত্তাল হয়ে ওঠে।
বিক্ষোভকারীরা মিছিল করে সিইও দফতরের দিকে এগোতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের ব্যারিকেড ঝাঁকিয়ে ভেঙে ঢোকার চেষ্টা করেন এসইউসিআই কর্মী-সমর্থকেরা। এর জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে স্ট্র্যান্ড রোড ও হেয়ার স্ট্রিটের একাংশ। বিক্ষোভের জেরে হাওড়া স্টেশনমুখী বহু বাস ও গাড়ি আটকে পড়ে রাস্তায়। দীর্ঘ যানজটে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। এদিকে মঙ্গলবার সিইও দফতরের সামনে হওয়া অশান্তির ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানা। পুলিশের দাবি, ওই ঘটনার সময় সিইও দফতরে ঢোকা এক ব্যক্তির ব্যাগ থেকে ফর্ম–৬ উদ্ধার হয়েছিল। নতুন করে উত্তেজনা এড়াতে বুধবার থেকেই স্ট্র্যান্ড রোড এলাকায় ধারা ১৪৪ জারি করা হয়েছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের