নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - প্রতিবেশী রাজ্য ওড়িশায় ব্যবসা করতে গিয়ে নিখোঁজ এগরার যুবক। এর আগেও বিজেপি শাসিত ওড়িশায় একাধিক পরিযায়ী শ্রমিককে বাংলা বলার অপরাধে আটক করেছিল ওড়িশার প্রশাসন। সেই একই ঘটনা জইরুউদ্দিন সাহার সঙ্গে ঘটেছে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , গত ৪ দিন ধরে ওড়িশায় ব্যবসা করতে গিয়ে নিখোঁজ হন পূর্ব মেদিনীপুর জেলার এগরার ১ নম্বর ব্লকের জইরুউদ্দিন সাহা। ৮ দিন আগে বাড়ি থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। ওড়িশায় তিনি পুলিশের কাছে কোনোভাবে হেনস্থা হচ্ছেন কিনা তা নিয়ে চিন্তায় পরিবার।
নিখোঁজ ৩০ বছর বয়সী যুবক ওড়িশায় চুলের ব্যবসা করত। বাড়ি থেকে বেরোনোর চার দিন পর বাড়ি ফিরে আসার কথা ছিল। নিয়মিত পরিবারের সঙ্গে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করত ওই যুবক। কিন্তু গত চার দিন ধরে তার সঙ্গে আর কোন যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি পরিবারের। ইতিমধ্যেই পরিবারের বাসিন্দা বেলদা রেল পুলিশের শরণাপন্ন হয়।
ঘটনায় যুবকের স্ত্রী রুকসানা বিবি বলেন, 'গত ১৫ বছর ধরে আমার স্বামী এই কাজই করে চলেছে। আমার দুটো ছেলে আছে। ওকে খুঁজে না পেলে আমাদের পরিবার অচল। পুলিশ দ্রুত তদন্ত করে আমার স্বামীকে খুঁজে দিক।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা