নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দিনের ব্যস্ত সময়ে ফের বিপর্যস্ত মেট্রো পরিষেবা। শুক্রবার বিকেলে ব্লু লাইনের নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে আপ ও ডাউন লাইনে ব্যাহত হয় মেট্রো চলাচল। অফিস ফেরত যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
শুক্রবার বিকেল পাঁচটার পর নেতাজি ভবন মেট্রো স্টেশনে এক ব্যক্তি আচমকাই লাইনে ঝাঁপ দেন। ঘটনাটি ঘটতেই তৎপর হয় মেট্রো কর্মী সহ নিরাপত্তারক্ষীরা। দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়। সৌভাগ্যবশত ওই ব্যক্তি প্রাণে বেঁচে যায়। এই ঘটনার জেরে নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য ব্লু লাইনের আপ ও ডাউন উভয় দিকেই মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। ফলে কাজ শেষে বাড়ি ফেরার সময় নিত্যযাত্রীদের চরম বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। একাধিক স্টেশনে দীর্ঘক্ষণ আটকে পড়েন যাত্রীরা।
পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সীমিত পরিসরে পরিষেবা চালু রাখা হয়েছে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করছে। তবে সম্প্রতিকালে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে একাধিকবার ব্যবস্থা নেওয়া হলেও কোনো সুরাহা হয়নি ।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের