নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - খসড়া তালিকায় ফের গণ্ডগোল। জ্বলজ্যান্ত ব্যক্তিকে খসড়া তালিকায় দেখানো হল মৃত। ২০০২ সালের ভোটার তালিকায় নাম জ্বলজ্বল করলেও সদ্য প্রকাশিত খসড়া তালিকায় মৃত ৬৭ বছর বয়সী সোমেশ্বর সরকার। ঘটনায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সোমেশ্বর বাবু-সহ গোটা পরিবার।
সূত্রের খবর , নৈহাটি বিধানসভার অন্তর্গত জেটিয়া গ্রাম পঞ্চায়েতের ৭৫ নম্বর পার্টে ভোটদান করেন সোমেশ্বর কর্মকার। তবুও সদ্য প্রকাশিত তালিকায় নাকি তিনি মৃত। ঘটনায় নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ভোটার। প্রতিটা মুহূর্ত আতঙ্কের সঙ্গে কাটাতে হচ্ছে তাকে। শুধু তাই নয় , ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংয়ের কানে খবর পৌঁছানোর পরেই রাজ্য সরকারকে তুলোধোনা করেন তিনি। BLO-দের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

সোমেশ্বর সরকার বলেছেন , "এটা অত্যন্ত আশ্চর্যজনক যে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হচ্ছে। আমি ভীষণই অবাক। আমাকে যখন মৃত দেখানোই হয়েছে তাহলে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হোক। আমাকে পুড়িয়ে ফেলা হোক। আমার পরিবারের সমস্ত খরচ তাহলে নির্বাচন কমিশন নিয়ে নিক। আমি নিয়ম মেনে ভোটের সময় ভোট দি। তারপরও আমার সঙ্গে এহেন অবিচার কেন হল? আমার গোটা পরিবার চিন্তার সঙ্গে দিন কাটাচ্ছে। দিনের পর দিন ভুল কাজ করে চলেছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত।"

ঘটনায় অর্জুন সিং বলেছেন , "রাজ্য সরকার SIR নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করেছে। আশা কর্মী , আইসিডিএস কর্মীদের BLO নির্বাচন করার সিদ্ধান্ত পুরোটাই ভুল। যে BLO এই ভুল করেছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তাকে যত শীঘ্রই সম্ভব সাসপেন্ড করতে হবে। এইভাবে জীবিত ভোটারদের মৃত বলে ঘোষণা করা যায়না। আমি কথা দিচ্ছি ওই ভোটারের নাম তালিকায় উঠবেই।"
অর্জুন সিং আরও বলেছেন , "সরকারি কর্মচারীদের দিয়ে এই কাজ করানো হলে এসব হত না। যারা BLO হিসেবে কাজ করছে তারা যোগ্য নয়। সকলেই রাজ্য সরকারের মদতে কাজ করছে। এখানে নির্বাচন কমিশনের কোনো ভূমিকাই নেই। তাই নির্বাচন কমিশনকে দোষ দেওয়া যায় না।"
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
LIC-র উদ্যোগে কলকাতার সরকারি ও সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক স্কুলে শিবির, সহযোগিতার নির্দেশ স্কুলশিক্ষা দফতরের
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের