নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। তেল শোধনাগারে আক্রমণ সানানো হয়েছে। তবে যুদ্ধবিরতি ঘোষণার পর চলতি সপ্তাহে আরব আমিশাহি সফরে যাওয়ার ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সংঘর্ষ শুরু হওয়ার পর এটাই ভারতের কোনো মন্ত্রীর প্রথম মধ্যপ্রাচ্য সফর হতে চলেছে। যদিও যুদ্ধ থামার পরই এই ঘোষণা করেন বিদেশমন্ত্রী। এবার দেখার বিষয় ফের আগুন জ্বলার পর জীবনঝুঁকি নিয়ে সেখানে তিনি যাবেন কিনা।
এই যুদ্ধের জেরেই বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তীব্র হয়েছে। পরিস্থিতি জটিল হলে আরও বাড়তে পারে এই সমস্যা। মনে করা হচ্ছে, দেশের জ্বালানি সংকট সামাল দিতেই আরবের দেশটির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে যাচ্ছেন জয়শঙ্কর। আগামী ৯ থেকে ১২ই এপ্রিলের মধ্যে মরিশাস ও আরব আমিরশাহীতে যাবেন তিনি। প্রথমে মরিশাসের ইন্ডিয়ান ওসান কনফারেন্সে যোগ দেবেন। তারপর যাবেন আরবে।
সাময়িক যুদ্ধ বিরতির শর্তে রাজি হয়ে ট্রাম্প বলেছিলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-সহ পাক সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরের দেওয়া একটি প্রস্তাব আমি গ্রহণ করেছি। প্রস্তাব অনুযায়ী, দুই সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে।"
এরপর কেন্দ্রের তরফে বার্তা দিয়ে বলা হয় , " এই যুদ্ধে বহু মানুষকে ভুগতে হয়েছে। গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ, বাণিজ্য সমস্ত কিছুই ভেঙে পড়েছে। আশা করি এবার নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারবে, হরমুজে স্বাভাবিক ভাবে বাণিজ্য চলবে। সংঘর্ষ বিরতিকে স্বাগত জানাই। আশা করি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ফিরবে। আমরা আগেও বহুবার বলেছি, যুদ্ধ থামিয়ে কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে এই সংঘাত শেষ করা হোক।"
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের