নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। কথাটি ভীষণই প্রচলিত। সেই গোঙ্গাসাগরের অবস্থা ভীষণই স্কনীয়। প্রবল বর্ষায় গঙ্গাসাগরের বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা নতুন নয়। একাধিকবার এই সমস্যার সাক্ষী রয়েছেন সকলে। ফের গঙ্গাসাগরে ভয়ানক ভাঙন। ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রসাশন। শুরু হয়েছে বাঁধ সহ বিচ মেরামতের কাজ। সাত সকালে সেই কাজ পরিদর্শনে গেলেন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

প্রাকৃতিক দূর্যোগ হোক কিংবা জনস্রোত প্রতিবছরই ভাঙন দেখা যায়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রসৈকত , বাঁধ সবই। তাই নতুন বছর শুরুর বেশ কয়েকমাস আগেও প্রস্তুতি সেরে নিতে চাইছে প্রশাসন। কোনো খুঁত রাখতে নারাজ তারা। ভাঙন রুখতে বিশেষ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। নির্দিষ্ট উপায়ে মাটি সংগ্রহ করে তা সমুদ্রসৈকতে এনে ফেলা হচ্ছে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নিজে এসে কাজ পরিদর্শন দেখে কর্মীদের সঙ্গে বিস্তর আলোচনা সারেন। তার উদ্বেগ , মেলার সময় যেন দর্শনার্থীরা কোনোভাবে সমস্যার মুখে না পড়েন। জানুয়ারির ৮ তারিখ থেকে গঙ্গাসাগরের মেলা শুরু হতে চলেছে।

প্রত্যেক বছর গঙ্গাসাগর নিয়ে অন্যরকম উত্তেজনা দেখা যায় পুণ্যার্থীদের মধ্যে। গঙ্গাসাগরে গিয়ে সকলেই নিজেকে ধন্য মনে করেন। জীবনে পূণ্য করার উদ্দেশ্যেই গঙ্গাসাগরে প্রত্যেক বছর ভিড় জমান প্রায় কয়েক লক্ষ মানুষ। সেই বিপুল পরিমাণ পুণ্যার্থীদের নিয়েও ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক হয়েছে জেলা প্রশাসনের। পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা দফতরেরও আয়োজন করা হয়েছে।

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বলেছেন , "বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আশা হচ্ছে। মাটির কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক বড় বড় ড্রেন রয়েছে সেখান থেকে মাটি সংগ্রহ। করা হচ্ছে। এছাড়াও আরও অনেক জায়গা থেকে মাটি নিয়ে। আশা হচ্ছে। কারণ মাটি সঠিক না হলেই সমস্যা।" তিনি আরও বলেছেন , "আপনাদের জানিয়ে রাখতে চাই প্রত্যেক বছর ৫ নম্বর বাসস্ট্যান্ড নিয়ে অনেক সমস্যা হয়। সেই বাসস্ট্যান্ডের পিছনে চেরিটেবল ট্রাস্টের একটি জমি আছে সেটা নিয়ে আলোচনা চলছে। সমস্ত প্রশাসনিক আধিকারিকদের অনুমতি সহ বৈঠকের মাধ্যমে ঠিক করা হয়েছে ৫ নম্বর বাসস্ট্যান্ড সেখানেই নিয়ে যাওয়া হবে।"
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা
হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের