নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের চাঞ্চল্য ছড়াল ভাঙড়ে। শনিবার গভীর রাতে আইএসএফ নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, শনিবার গভীর রাতে ভাঙড়ের শানপুকুর অঞ্চলের চণ্ডীহাট এলাকায় আইএসএফ বুথ সভাপতি ইছা মোল্লার বাড়িতে একাধিক বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। আইএসএফ নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, মাছের ভেড়ির নিলামকে কেন্দ্র করেই বোমাবাজির ঘটনা ঘটেছে। ইছা মোল্লার অভিযোগ, ' নিলামে বেশি দর বলায় আমাকে ভয় দেখাতেই এই হামলা করা হয়েছে। তৃণমূলের লোকেরা বোমা মেরেছে।'
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বোমার সুতলি উদ্ধার করেছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমাবাজির ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তাদের দাবি, ' আমরা বোমাবাজির বিরোধী। এই ঘটনায় তৃণমূলের কোনও ভূমিকা নেই। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে।'
সুপ্রিম রায়ে খুশি রথীন ঘোষ
বর্তমানে অবস্থা স্থিতিশীল অবস্থা মিঠুন চক্রবর্তীর
এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়
ঘটনায় জওয়ানদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
ঘটনায় অন্তত ৬ জন বিজেপি কর্মী আহত হন
ভোটের মুখে দল ছাড়লেন জলঙ্গীর প্রাক্তন তৃণমূল বিধায়ক
এই বিশেষ আসনটিকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে প্রবল উদ্দীপনা তৈরি হয়েছে
তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গ্রামবাসী
বিষয়টি ঘিরে বর্তমানে এলাকায় জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে
এমন উদ্যোগে খুশি স্থানীয়রাও
একদিকে শাসক-বিরোধী তরজায় সরগরম অঞ্চল, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ
যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাফাই মেলেনি
ছেলে পবন সিংয়ের হয়ে জনসংযোগে নামেন অর্জুন সিং
ঘনবসতিপূর্ণ জায়গায় এমন নৃশংস খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে
বর্তমানে ক্ষোভ কিছুটা কমলেও এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়