নিজস্ব প্রতিনিধি , নদীয়া - চাপড়া থানা এলাকায় ফেনসিডিল বাজেয়াপ্ত ঘিরে তীব্র উত্তেজনা। নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা নিয়ে বিএসএফ ও রাজ্য পুলিশের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র চেহারা নেয় সীমানগর এলাকা। ঘটনায় আহত হয়েছেন ৩ পুলিশকর্মী।
সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার সীমানগর এলাকায় ঘটনাটি ঘটে। কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের পাশে সন্দেহভাজন একটি গাড়ি থেকে প্যাকেট নামানো হচ্ছিল। কৌতূহলী স্থানীয়রা প্যাকেট খুলে দেখেন, তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল। পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ। অতিদ্রুততার সঙ্গে তারা প্যাকেটগুলি বাজেয়াপ্ত করে পুলিশের গাড়িতে তোলে। ঠিক সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় ৩২ ব্যাটেলিয়নের বিএসএফের একটি দল।
বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়, তারা তাদের সূত্র থেকে আগে খবর পেয়েছে তাই বাজেয়াপ্ত সিরাপগুলো তাদের হেফাজতে নিতে চায়। কিন্তু পুলিশ জানায়, আইন মেনে যেহেতু তারা জব্দ করেছে, তাই বিএসএফকে তা হস্তান্তর করবে না। এই নিয়েই দুই বাহিনীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় আরও পুলিশ বাহিনী ও বিএসএফ জওয়ানরা।
কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়না। বিএসএফ জওয়ানরা পুলিশ বাহিনীর ওপর ব্যাপক মারধর চালায়। সংঘর্ষে তিনজন পুলিশকর্মী আহত হন। আহত পুলিশ কর্মীদের দ্রুত উদ্ধার করে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ঘটনায় জড়িত এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়। ঘটনাস্থলে পৌঁছান বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরাও। অন্যদিকে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি উপস্থিত হয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালান। দুপক্ষই একে অপরকে দোষারোপ করতে থাকে।
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ
অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...