68a1f49fc1745_full
আগস্ট ১৭, ২০২৫ রাত ০৮:৫৭ IST

এসএসসি অভিযানে ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বিতর্ক, অশান্তির আশঙ্কায় সতর্ক প্রশাসন

*এসএসসি অভিযানে ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বিতর্ক, অশান্তির আশঙ্কায় সতর্ক প্রশাসন*

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামীকাল অর্থাৎ ১৮ আগস্ট চাকরিহারা শিক্ষকদের একাংশ এসএসসি অভিযানে ডাক দিয়েছে। আর এই অভিযানে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। হিংসাত্মক অভিযানের দাবি পুলিশের। যদিও সেই দাবি মানতে নারাজ চাকরিহারারা।

সূত্রের খবর, চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এসএসসি ভবন অভিযানের ডাক দেন। তিনি জানান, শান্তিপূর্ণভাবে এবং নিয়ম মেনে মিছিল হবে। এমনকি তিনি ই-মেলের মাধ্যমে অভিযানের অনুমতি চেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটকে জানান। তবে পুলিশের তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। আর এরই মাঝে এই এসএসসি অভিযানকে ঘিরে ভাইরাল হওয়া একটি অডিওকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

রবিবার বিধাননগর পুলিশ কমিশনারেট একটি সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক দাবি করেন। কমিশনারেটের দাবি, এসএসসি ভবন অভিযানের নামে অশান্তির পরিকল্পনা রয়েছে। অডিও ক্লিপ প্রকাশ করে পুলিশ জানায়, ' গোপন সূত্রে আমরা এই অডিও ক্লিপ পেয়েছি। যেখানেই এই অভিযানে বেশ কিছু আপত্তিজনক ও হিংসাত্মক গতিবিধি পাওয়া গেছে। পুলিশকে লক্ষ্য করে বোমা ও পাথর ছোড়া হতে পারে, এমনকি আগুন লাগানোরও ছক রয়েছে।'

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, 'পরীক্ষাকেন্দ্রে সকেট বোমা মারার পরিকল্পনাও করা হয়েছে। অডিওতে যে দুজন কথা বলেছে প্রাথমিকভাবে তাদের আমরা অনুমান করতে পেরেছি। যেহেতু এই আন্দোলনের  হাইকোর্টের নির্দেশে বাইরে হচ্ছে তাই  আমাদের পক্ষ থেকে এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, 'হাই কোর্টের নির্দেশ অনুযায়ী আইন মেনে আন্দোলন হলে কোনও আপত্তি নেই। তবে আইনশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করা হলে কড়া পদক্ষেপ নেবে পুলিশ।'

যদিও চাকরিহারাদের দাবি, ' আমরা আগামীকাল এসএসসি অভিযানের ডাক দিয়েছি। সেখানে দুপুর ৩টের সময় আমরা চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আমাদের পরীক্ষা দেওয়ার বিষয় নিয়ে কথা বলার জন্য সময় চেয়েছি। কিন্তু এই ধরনের কোনো রকম হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে আমরা যুক্ত নই।'

আরও পড়ুন

ডিজে বাজাতে গিয়ে বিপাকে অভিষেক , কালীঘাটে পৌঁছাল সিআইডি
জুন ১২, ২০২৬

অভিষেক বাড়িতে না থাকায় অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা

ফুটপাথ দখল করলেই বুলডোজার , যোগী স্টাইলে হুঁশিয়ারি শুভেন্দুর
জুন ১২, ২০২৬

জনস্বার্থে কোনো আপোস নয় , স্পষ্ট বার্তা শুভেন্দুর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ত্রাণভাণ্ডার , উদ্ধার বিপুল পরিমাণ সরকারি সামগ্রী
জুন ১২, ২০২৬

ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ

ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য , মমতার বিরুদ্ধে FIR দায়ের
জুন ১২, ২০২৬

হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

বাংলায় টাটাকে ফিরিয়েই ছাড়ব , শিল্পায়নে বড় বার্তা শুভেন্দুর
জুন ১২, ২০২৬

তবে সিঙ্গুরেই শিল্প হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি শুভেন্দু

মিলবে না ঢালাও পুজোর অনুদান , বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
জুন ১২, ২০২৬

বড় ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে না বলে জানান শুভেন্দু অধিকারী

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির তলব, তৃতীয়বার জেরার মুখে রথীন ঘোষ
জুন ১২, ২০২৬

আগামী সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে রথীন ঘোষকে

তৃণমূলে ভাঙনের ছবি স্পষ্ট , ‘বিদ্রোহী’ ১৯ সাংসদের সই করা চিঠি প্রকাশ্যে
জুন ১২, ২০২৬

চিঠিতে দেব ,সায়নী ,শতাব্দী রায় সহ একাধিক তৃণমূল সাংসদের সই রয়েছে

ভবানীভবনে ম্যারাথন জেরা , সিআইডি প্রশ্নবাণে মেজাজ হারান অভিষেক
জুন ১২, ২০২৬

সিআইডি দফতর থেকে বেরিয়ে সোজা মমতা ব্যানার্জীর বাড়িতে যান অভিষেক

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর
জুন ১১, ২০২৬

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

গোদের ওপর বিষফোঁড়া! সই জাল কাণ্ডের পর অভিষেকের ডিজে মন্তব্যের মামলা গেল সিআইডির হাতে
জুন ১১, ২০২৬

একের পর এক আইনি চাপে অভিষেক

বেসরকারি হাসপাতালগুলিতে এবার ফ্রি বেড! স্বাস্থ্যমন্ত্রী হয়েই মাস্টারস্ট্রোক শারদ্বতের
জুন ১১, ২০২৬

বেসরকারি হাসপাতালে এবার বিনামূল্যে বেড পাওয়া যাবে

কলকাতায় পা রাখতেই চোর স্লোগান , কালীঘাট ঘুরে শেষমেশ সিআইডি দফতরে হাজিরা অভিষেকের
জুন ১১, ২০২৬

পরপর তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি

বিদ্রোহী শিবিরে সায়নী! কলকাতায় ফিরতেই চর্চার ঝড় শুরু যুব তৃণমূল সভানেত্রীকে নিয়ে
জুন ১১, ২০২৬

শিবির বদল নিয়ে মুখ খোলেননি সায়নী ঘোষ

অদিতি মুন্সির অফিস থেকে উদ্ধার বেআইনি অস্ত্র , তুমুল চাঞ্চল্য বাগুইআটিতে
জুন ১১, ২০২৬

বিজেপি কর্মীদের খুন করার জন্য অস্ত্র রাখা হয়েছিল বলে অভিযোগ

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...