নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - কুড়ি বছর ধরে নিখোঁজ মেয়েকে অবশেষে খুঁজে পেল মা। রাজ্যজুড়ে SIR উত্তেজনার মধ্যেই ঘটে গেল অবিশ্বাস্য পুনর্মিলন। দু-দশক পর দমদমের রাস্তায় আচমকা জামাইকে দেখে মেয়ের কাছে পৌঁছে গেলেন তিনি। এলাকাজুড়ে এখন একটাই আলোচনা 'ভাগ্যিস SIR হলো'।
স্থানীয় সূত্রে জানা যায় , উত্তর ২৪ পরগণার বারাসাত ১ ব্লকের কোটরা এলাকার বাসিন্দা কল্যাণী অধিকারী বছর কুড়ি আগে দত্তপুকুরের পাটনা অঞ্চলে ভাড়া থাকতেন একমাত্র মেয়ে রিমাকে নিয়ে। মেয়ের বিয়ের পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দমদম-সহ আশপাশের জায়গায় খোঁজাখুঁজি করেও কোনও হদিস মেলেনি। করোনা মহামারীর সময় প্রশাসনিক দফতরে দফায় দফায় গিয়েও লাভ হয়নি। গত পাঁচ বছর তিনি সর্বমঙ্গলা মন্দিরের কাজ করছেন, প্রতিদিন প্রার্থনা করতেন হারানো সন্তানকে ফিরে পাওয়ার আশায়।
মন্দিরের প্রতিষ্ঠাতা-পুরোহিত স্বপন সাধুকে ঘটনাটি জানালে তিনি আশ্বাস দেন যে মেয়ে জীবিত এবং শিগগিরই দেখা হওয়ার সম্ভাবনা আছে। এদিকে সম্প্রতি SIR এনুমারেশন ফর্মের জন্য স্থানীয় বিএলও কল্যাণীদেবীর কাছে ২০০২ সালের পুরনো নথি চায়। এই কাগজ সংগ্রহের জন্য তিনি ফের যান দমদমের পুরনো ভাড়াবাড়ি এলাকায়। সেখানেই আচমকা দেখা হয়ে যায় জামাইয়ের সঙ্গে। সেখান থেকেই শুরু হয় পুনর্মিলনের পথ।
আবেগঘন কল্যাণী অধিকারী জানান,'মেয়ের বিয়ের পর নাতি হয়েছিল। তারপর থেকেই ওরা যোগাযোগ রাখতে চাইত না। বহুবার খুঁজেও পাইনি। বিশ্বাসই হচ্ছিল না রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা লোকটা আমার জামাই। ও আমাকে চিনে নথি জোগাড়ে সাহায্য করল, আর বাড়ি নিয়ে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করাল। এতদিন বুক ফাঁকা ছিল, এখন শান্তি পেলাম। আজ মনে হচ্ছে মা সর্বমঙ্গলা আমার প্রার্থনা শুনেছেন'।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের