নিজস্ব প্রতিনিধি, নিউ ইয়র্ক - বিল ক্লিন্টন, ইলন মাস্ক থেকে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, সকলেরই নাম জড়িয়েছে এপস্টিনকাণ্ডে। এপস্টিনকাণ্ডে নাম জড়িয়েছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা তথা পরিচালক মীরা নায়ারের। এই নিয়ে নিউ ইয়র্কে বিক্ষোভের মুখে পড়েছেন মামদানি।
মামদানির বাড়ি বিখব দেখান আমজনতা। মাইক হাতে নিয়ে ‘শেম শেম’ স্লোগান দেন তাঁরা। বিক্ষোভকারীদের কথায়, “তোমার মায়ের ব্যাপারে আমরা সব জানতে পেরে গিয়েছি। জোহরান, আমরা আগে তোমার সঙ্গে ছিলাম। তোমার হয়ে লড়াই করেছি। কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে আমাদের মিথ্যে বলেছ। আমাদের সমর্থন তুমি আর পাবে না। মিথ্যাবাদী জোহরান শেম শেম।“
উল্লেখ্য, শুক্রবার নতুন করে কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ডিভাইস থেকে বাজেয়াপ্ত করা হাজার হাজার ভিডিও ও ছবি এবং ৩০ লক্ষের বেশি পাতা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। তাতে দাবি করা হয়েছে, জেফ্রি এপস্টিনের প্রাক্তন প্রেমিকা তথা যৌন অপরাধী গিজলাইন ম্যাক্সওয়েলের বাসভবনে আয়োজিত একটি পার্টিতে গিয়েছিলেন পরিচালক মীরা।
সেই পার্টিতে ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং আমাজনের কর্ণধার জেফ বেজস। পার্টি থেকে ফিরে এপস্টিনকে একটি ইমেল পাঠিয়েছিলেন পাবলিসিস্ট পেগি সিগল। তাঁর ইমেলে লেখা, “মীরার ছবি যে সকলের খুব পছন্দ হয়েছে, সে কথা বলব না। তবে মহিলাদের ভালোই লেগেছে।“ এক সূত্রের দাবি, ২০০৯ সালে মীরার ছবি ‘অ্যামেলিয়া’ মুক্তি পেয়েছিল। সেই ছবির প্রচারেই পার্টিতে গিয়েছিলেন মীরার।
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের