প্রতিনিধি, আমেরিকা - একসময় মাত্র ৩ মিনিটের জুম কলে ৯০০-র বেশি কর্মীকে ছাঁটাই করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন Better.com-এর CEO বিশাল গর্গ। এবার সেই বিশাল গর্গকেই CEO পদ থেকে সরিয়ে দিল সংস্থার পরিচালনা পর্ষদ।নিজস্ব এবার মর্টগেজ ব্যবসায় ধস এবং পর্ষদের অভ্যন্তরীণ সিদ্ধান্তে সেই বিশালকেই পদচ্যুত করা হয়।
গত ৩ আগস্ট পরিচালনা পর্ষদ বিশাল গর্গকে সরিয়ে দেয়। অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব দিয়েছে হেজ ফান্ড ম্যানেজার ড্যানিয়েল লুইসকে।পদ হারিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বিশাল। তাঁর দাবি, আর্থিক সংকট কাটাতে তিনি ড্যানিয়েলকে বিশ্বাস করে পর্ষদে যোগ দিতে দিয়েছিলেন, কিন্তু ড্যানিয়েল অন্য পরিচালকদের প্রভাবিত করে তাঁকেই সিইও পদ থেকে সরিয়ে দিয়েছেন। রিফিন্যান্সিং ব্যবস্থার চাহিদা তুঙ্গে থাকলেও, সুদের হার ৭ শতাংশে পৌঁছানোয় চাহিদা দ্রুত কমে যায়। ২০২১ সালে বেটারের বার্ষিক ব্যবসা ১৫০ কোটি ডলার থাকলেও ২০২৩ সালে তা কমে দাঁড়ায় মাত্র ৭ কোটি ডলারে। ২০২১ সালের গণছাঁটাইয়ের পর বিশালের বিরুদ্ধে মামলা করেন এক প্রাক্তন কর্মী এবং সংস্থাটি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্তের মুখোমুখি হয়।
সিএনএনকে বিশাল জানিয়েছেন, ড্যানিয়েল প্রথমে সংস্থার কৌশলের প্রশংসা করে তাঁর আস্থা অর্জন করেছিলেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই পরে পরিস্থিতি বদলে যায় বলে। বিশালের নাম অবশ্য এর আগেও বড় বিতর্কে উঠে এসেছে। ২০২১ সালে মাত্র কয়েক মিনিটের একটি জ়ুম কলে ৯০০-র বেশি কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত জানিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। ঘটনার পর তাঁকে কিছু সময়ের জন্য ছুটিতেও পাঠানো হয়। পরে এক প্রাক্তন কর্মী সংস্থা ও তার শীর্ষকর্তার বিরুদ্ধে মামলা করেন এবং বেটারকে মার্কিন সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্তের মুখেও পড়তে হয়।
এখন অবশ্য বিশাল গর্গ হাল ছাড়তে নারাজ। তাঁর দাবি, সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার পর কয়েক জন বিনিয়োগকারী তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁকে ফের সংস্থার নেতৃত্বে আসার জন্য অনুরোধ করেছেন। ফলে একসময় যিনি কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্তের জন্য শিরোনামে এসেছিলেন, সেই বিশালই এখন নিজের হারানো পদ ফিরে পাওয়ার লড়াইয়ে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের