নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একবালপুরে ৯ সেপ্টেম্বর রাতে খুনের ঘটনায় ১২ দিন পর পুলিশের অভিযান সফল। হামলার প্রধান অভিযুক্ত আমজাদ খানকে গ্রেফতার করে পুলিশ। ঘটনা সমাধানের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ এগোলো প্রশাসন।
সূত্রের খবর, রবিবার দুপুরে গোপন সূত্রের খবর পেয়ে ইকো পার্কের ১ নম্বর গেটের কাছে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই অভিযুক্ত আমজাদ খানকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর আমজাদ হামলার কথা স্বীকার করে। ধৃতের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর রাতে একবালপুরের বাসিন্দা ধনরাজ প্রসাদের বাড়ির সামনে একটি দল মদ্যপান ও অশ্লীল ভাষায় কথা বলছিল। প্রতিবাদ করায় আমজাদ চপার নিয়ে ধনরাজের উপর চড়াও হন। ধনরাজের বাঁ কাঁধে গুরুতর আঘাত লেগেছিল। প্রাথমিকভাবে হাসপাতালে ভর্তি হয়ে ছাড়াও পান তিনি, কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় ১২ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে আমজাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে পরিবারের পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের