69a92d406024d_WhatsApp Image 2026-03-05 at 02.14.00
মার্চ ০৫, ২০২৬ দুপুর ১২:৪৪ IST

ভোটার তালিকা নিয়ে তীব্র বিক্ষোভ , সিইও দফতরের সামনে অবস্থানে অনড় বামেরা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই রাজ্য রাজনীতিতে উত্তাপ তুঙ্গে। প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়া এবং আরও প্রায় ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ তালিকায় থাকা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে সিইও দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করলেন বামেরা।

গত শনিবার নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সেই তালিকায় প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি প্রায় ৬০ লক্ষ নাম ‘বিচারাধীন’ হিসেবে রাখা হয়েছে। এই ইস্যুতেই সরব হয়ে সিইও দফতরের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করেছে বামেরা। বুধবার টি বোর্ডের সামনে থেকে বামফ্রন্টের একটি মিছিল শুরু হয়। সেই মিছিলে অংশ নেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বাম নেতা সুজন চক্রবর্তী-সহ একাধিক নেতৃত্ব।

বুধবার সারারাত অবস্থান বিক্ষোভ করার পর বৃহস্পতিবার সকালেও নিজেদের বিক্ষোভে অনড় বাম নেতা কর্মীরা। এই অবস্থান বিক্ষোভে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বাম নেতৃত্বের দাবি, কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আন্দোলনের মঞ্চ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'ভোটার তালিকায় যদি প্রকৃত ভোটারদের নাম না থাকে, তাহলে নির্বাচন কীভাবে হবে? কমিশনের আধিকারিকরা বহাল তবিয়তে থাকবেন আর ভোটারদের নাম বাদ যাবে তা মেনে নেওয়া হবে না।'

বাম নেতৃত্ব সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে সরাসরি দেখা করে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি দেখা না করায় অধস্তন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিতে বলা হয়। তাতে রাজি হননি বাম নেতৃত্ব। তাদের দাবি, স্মারকলিপি সিইওর হাতেই দিতে হবে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, দেখা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরও পড়ুন

দ্বিতীয় দফা ভোটের আগে ফের অ্যাকশন মোডে ইডি , রেশন দুর্নীতি মামলায় একযোগে তল্লাশি অভিযান
এপ্রিল ২৫, ২০২৬

একযোগে ৯ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি

৪ তারিখে বুঝবে ঝাল কেমন , ভবানীপুর থেকে ফের ঝালমুড়ি নিয়ে মোদিকে কটাক্ষ মমতার
এপ্রিল ২৪, ২০২৬

ভবানীপুর থেকে বিজেপিকে নিশানা মমতার

সুকান্তের পর এবার আফরিন , প্রচারের মাঝেই প্রসেনজিতের বাড়িতে সিপিএম প্রার্থী
এপ্রিল ২৪, ২০২৬

সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

মানুষ ভোটাধিকার প্রয়োগ করলে গণতন্ত্র শক্তিশালী হয় , উচ্চ ভোটদানের হারে খুশি শীর্ষ আদালত
এপ্রিল ২৪, ২০২৬

কমিশনের প্রশংসায় পঞ্চমুখ শীর্ষ আদালত

১১০ এর বেশি আসনে জিতবে বিজেপি , প্রথম দফার পর আত্মবিশ্বাসী অমিত শাহ
এপ্রিল ২৪, ২০২৬

৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের

প্রচারের আগে গঙ্গায় নৌকাবিহার মোদির , করলেন মাঝিদের সঙ্গে আলাপচারিতা
এপ্রিল ২৪, ২০২৬

প্রচারের আগে খোশ মেজাজে মোদি

সপ্তাহ ঘুরলে দ্বিতীয় দফার নির্বাচন , বিধাননগরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুজিত বনাম রণজিৎ
এপ্রিল ২৩, ২০২৬

বিধাননগরে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে

অশান্তির মাঝেও শান্তিপূর্ণ ভোট , জ্ঞানেশ কুমারের মুখে সিইওর প্রশংসা
এপ্রিল ২৩, ২০২৬

প্রথম দফা নির্বাচনে সন্তুষ্ট জ্ঞানেশ কুমার

ভোটে কড়া নজর কমিশনের , পরিস্থিতি জানতে সিইওকে ঘনঘন ফোন জ্ঞানেশ কুমারের
এপ্রিল ২৩, ২০২৬

সারাদিনে প্রায় ২ বার ফোন সিইওকে ফোন করেছেন জ্ঞানেশ কুমার

হাওয়া গরম করতে এসেছিল, ভোটের দিনে মোদির প্রচারকে কটাক্ষ মমতার
এপ্রিল ২৩, ২০২৬

প্রথম দফা ভোটের দিন রাজ্যে একাধিক কর্মসূচি পালন করেন নরেন্দ্র মোদি

অসম - পুদুচেরিকে টপকে রেকর্ড বাংলার , ৫ টা পর্যন্ত ভোট ৯০%
এপ্রিল ২৩, ২০২৬

জেলার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ

ভোটে বেনজির সাড়া , উচ্চ ভোটদানে নজর কাড়ল বাংলা
এপ্রিল ২৩, ২০২৬

বিকেল ৩টে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে ৭৮.৭৭ শতাংশ

ভোটের শেষ লগ্নে সতর্ক কমিশন , তিন জেলায় দুষ্কৃতী সক্রিয় হওয়ার ইঙ্গিত
এপ্রিল ২৩, ২০২৬

বিকেল ৪টের পর থেকে সক্রিয় হতে পারে দুষ্কৃতীরা

ভোটে জোর গতি, দুপুর ১টা পর্যন্ত ৬২.১৮ শতাংশ
এপ্রিল ২৩, ২০২৬

সকাল থেকে বুথমুখী মানুষের ঢল ক্রমেই বাড়ছে

ভোটের দৌড়ে এগিয়ে বাংলা , ১১ টা পর্যন্ত তামিলনাড়ুকে টপকাল অংশগ্রহণের হারে
এপ্রিল ২৩, ২০২৬

১১ টা পর্যন্ত ৪১ শতাংশ ভোটের হার

TV 19 Network NEWS FEED

একমাস ট্রেনিং প্রাপ্ত নার্স দিয়েই প্রসব! হিঙ্গলগঞ্জে শিশু মৃত্যুকে ঘিরে তুলকালাম

একমাস ট্রেনিং প্রাপ্ত নার্স দিয়েই প্রসব! হিঙ্গলগঞ্...

তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...

নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিয়ে জগদ্দলবাসীর জন্য প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার

নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিয়ে জগদ্দলবাসীর জন্য প্...

সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে

১১০ এর বেশি আসনে জিতবে বিজেপি , প্রথম দফার পর আত্মবিশ্বাসী অমিত শাহ

১১০ এর বেশি আসনে জিতবে বিজেপি , প্রথম দফার পর আত্ম...

৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের

প্রথম দফার নির্বাচন শেষ হতেই অ্যাকশন মোডে কমিশন , সাসপেন্ড হিঙ্গলগঞ্জের ওসি

প্রথম দফার নির্বাচন শেষ হতেই অ্যাকশন মোডে কমিশন ,...

নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে

৪ তারিখের পর বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে , হুঙ্কার বিজেপি প্রার্থী অনিন্দ্য ব্যানার্জীর

৪ তারিখের পর বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে , হুঙ্কা...

বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ