নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী। হোলির সকালেই শহরের একাধিক জায়গায় রুটমার্চ করতে দেখা গেল জওয়ানদের। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগে থেকেই জানানো হয়েছিল, মার্চ মাসে প্রায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। সেইমতো SIR চূড়ান্ত তালিকা প্রকাশের দিনই প্রথম দফায় ২৪০ কোম্পানি বাহিনী পৌঁছায় রাজ্যে। বুধবার কলকাতা শহরে মোতায়েন করা হয় ১২ কোম্পানি বাহিনী। হোলির সকাল থেকে গিরিশ পার্ক, মুচিপাড়া, তালতলা, লেক রোড-সহ একাধিক এলাকায় আধাসেনার রুটমার্চের ছবি ধরা পড়ে।
জওয়ানদের টহলে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল যেমন ছিল, তেমনই নিরাপত্তা নিয়ে আশ্বাসও মিলেছে বলে মত অনেকের। রাজ্যে আসা ২৪০ কোম্পানির মধ্যে ৬৬ কোম্পানি মোতায়েন থাকছে উত্তরবঙ্গে। বাকি ১৭৪ কোম্পানি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজরদারি রাখা হচ্ছেই খবর প্রশাসন সূত্রে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের